
ঢালিউড অভিনেত্রী পূজা চেরী নতুন সিনেমা কিংবা শুটিংয়ের খবরের বাইরে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় সময় পার করছেন। নিয়মিত নিজের নতুন ফটোশুটের ছবি প্রকাশের পাশাপাশি ভক্তদের সঙ্গে নানা বার্তা ভাগ করে নিচ্ছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রায় এক ডজন ছবি পোস্ট করেছেন পূজা। রাতের আলোয় একটি ভবনের ছাদসংলগ্ন বারান্দায় নীল কুর্তি ও সাদা প্যান্টে তাকে দেখা গেছে। নতুন এই সাজ ও ছবিগুলো ভক্তদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছে। অনেকেই তার এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। একজন ভক্ত আবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগাম আবদার জানিয়ে লিখেছেন, সামনে পূজা, একেক দিন একেক ড্রেস পরে ছবি দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।
ছবির সঙ্গে পূজা একটি বিশেষ বার্তাও দিয়েছেন। তিনি লেখেন, ‘‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা। যদি হঠাৎ দেখো, তোমার পরিচিত মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর যেখানে একসময় হাসি-আড্ডা আর মানুষের ভিড় ছিল, সেখানে হঠাৎ এখন তুমি একা, তবে ভয় পেয়ো না। এর মানে, তুমি আর দশজনের ভিড় থেকে বেরিয়ে নিজের সাম্রাজ্যের পথে এগিয়ে যাচ্ছো।’’
উল্লেখ্য যে, পূজা চেরীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত এই সিনেমাটির কাজ অবশ্য বেশ আগে সম্পন্ন হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর জানাননি অভিনেত্রী। বরং তার ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ের গুঞ্জন নিয়ে কয়েক দফায় আলোচনা তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২