
শারদীয় দুর্গোৎসবের আর মাত্র ক'দিন বাকি। এই উৎসবকে ঘিরে দেশের নাট্যাঙ্গনে শুরু হয়েছে কর্মব্যস্ততা। এরই অংশ হিসেবে সম্প্রতি রাজবাড়ীর মনোরম লোকেশনে নির্মাতা হারুন রুশো নির্মাণ করেছেন খণ্ড নাটক 'মাধব ও রাধিকার প্রেম'। আমানুল হক হেলালের রচনায় নির্মিত এই নাটকের গল্পে দুই জোড়া জুটির চতুর্ভুজ প্রেম চিত্রিত হয়েছে।
নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রানা চৌধুরী ও অলংকার চৌধুরী। এছাড়া অন্য আরেকটি জুটির চরিত্রে দেখা যাবে আফফান মিতুল ও স্বপ্নকে। মাছরাঙা টিভিতে বিজয়া দশমীর রাতে নাটকটি প্রচারের জন্য নির্ধারিত হয়েছে।
জেলে পাড়ার গল্পে নির্মিত এই নাটকে জেলে চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল। এর আগে 'গন্তব্য' সিনেমায় প্রথমবারের মতো জেলে চরিত্রে দেখা মিলেছিল এই অভিনেতার। চলচ্চিত্রের নিয়মিত অভিনেতা আফফান মিতুল জানান, ব্যাটে-বলে মিলে গেলে তিনি নাটকেও নিয়মিত হতে আগ্রহী।
চলতি বছর আফফান মিতুল চারটি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে জাহিদ হোসেনের 'ঢাকাইয়া দেবদাস', সেজানের 'আসল প্রেমিক', সায়মন তারিকের 'সুইট মানে মিষ্টি' এবং অনিক বিশ্বাসের 'শিরোনাম'।
এদিকে আফফান মিতুল চলতি বছর অভিনয় করলেন ৪টি সিনেমাতে, জাহিদ হোসেনের 'ঢাকাইয়া দেবদাস', সেজানের 'আসল প্রেমিক', সায়মন তারিকের 'সুইট মানে মিষ্টি' এবং অনিক বিশ্বাসের 'শিরোনাম'-এ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২