Header Premium (728×90)

Categories: বিনোদন

মিমির হবু স্বামীর পরিচয় নিয়ে টালিপাড়ায় চলছে জোর গুঞ্জন

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী বরাবরই তার ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। তবে তার বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় জোর গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। মিমির হবু স্বামীকে নিয়ে ভক্তদের আগ্রহের মধ্যেই এখন তার পরিচয় নিয়ে নানা তথ্য সামনে এসেছে।

গুঞ্জন ছড়িয়েছে, মিমির হবু স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত। তিনি টালিউডের কেউ নন, বরং পেশায় একজন আন্তর্জাতিক মেরিন ইঞ্জিনিয়ার। জানা গেছে, সিদ্ধার্থ কলকাতার বাসিন্দা এবং পড়াশোনা করেছেন ‘ক্যালকাটা বয়েজ স্কুল’-এ। পড়াশোনা শেষ করে তিনি আন্তর্জাতিক মার্চেন্ট নেভিতে যোগ দেন। ২০০৮ সালের মার্চ থেকে তিনি যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিপিং সংস্থা ‘শেল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড’-এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং বর্তমানে ওই বহুজাতিক প্রতিষ্ঠানে সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।

এদিকে টালিপাড়ার ভেতরে গুঞ্জন চলছে যে, শীতের আমেজে পাহাড়ি শহর কালিম্পংয়ে মিমির বিয়ের আসর বসতে পারে। জলপাইগুড়ির মেয়ে মিমির বিয়ে নিয়ে এমনিতেই নানা আলোচনা চলছে। এমনকি পূজা চলাকালীন সময় থেকেই মিমি ও সিদ্ধার্থের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে মিমির সঙ্গে তার হবু স্বামীকে একঝলক দেখা গেছে বলে দাবি করছেন নেটিজেনরা। টালিপাড়ার বন্ধুদের সঙ্গেই তাকে দেখা গেছে বলে আলোচনা চলছে।

তবে বিয়ে কিংবা সম্পর্ক নিয়ে এখনো মুখ খোলেননি মিমি চক্রবর্তী। পাত্র বা পাত্রী—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় হলেও নিজের প্রেম বা বিয়ে নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি মিমি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা রুখল বনরক্ষীরা

সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী ‘দি ওয়েভ-২’ জাহাজে ডাকাতির চেষ্টা নস্যাৎ করেছে বনরক্ষীরা। চার রাউন্ড…

8 minutes ago

মিয়ানমার ও ভারত সীমান্ত অঞ্চলে তিন ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ

শনিবার দিবাগত রাতে ভারতের মিজোরাম ও ত্রিপুরা এবং মিয়ানমার সীমান্তে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে…

51 minutes ago

গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রহনপুর ইউনিয়নের বংপুর…

59 minutes ago

পিরোজপুরে মাছ ধরার বোটে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

পিরোজপুরের হুলারহাটে কচা নদী থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি মাছ ধরার ইঞ্জিনবোট…

1 hour ago

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আলতাফ মাহমুদ বলেছিলেন, ‘দেশ স্বাধীন হবেই’

পাকিস্তানি বাহিনীর বর্বর নির্যাতন ও মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও অদম্য সাহসী ছিলেন শহীদ সুরকার আলতাফ মাহমুদ।…

1 hour ago

সরবরাহ কমিয়ে বোতলজাত সয়াবিনের কৃত্রিম সংকট, বাজারে বাড়তি দাম

সরবরাহ কমিয়ে বোতলজাত ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত ২০৪ টাকার সয়াবিন…

2 hours ago

This website uses cookies.