বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছেন শিভন জিলিস। মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাহী ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা জিলিস জানিয়েছেন, কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই মাত্র এক সপ্তাহের ব্যবধানে তাদের সম্পর্ক ভালোবাসা থেকে বিচ্ছেদের দিকে মোড় নিয়েছে।
মাস্কের সঙ্গে চার সন্তানের মা জিলিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, তাদের মধ্যে অনেক কিছু হারিয়ে গেলেও তিনি আশা করেন যে তারা ভালো বন্ধু এবং সন্তানদের সহ-অভিভাবক হিসেবে থাকতে পারবেন। সাম্প্রতিক বছরগুলোতে মাস্ককে রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের বিভিন্ন অনুষ্ঠানে জিলিসের সঙ্গে দেখা গেছে। এছাড়া চলতি বছরের মে মাসে ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতাদের সঙ্গে মাস্কের আইনি লড়াইয়ের শুনানিতেও তিনি সাক্ষ্য দিয়েছিলেন।
মাস্কের ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্ক ও বিচ্ছেদের ইতিহাস রয়েছে। এসব সম্পর্কের সূত্রে তার অন্তত এক ডজন সন্তান রয়েছে এবং অতীতে একাধিকবার সন্তানের হেফাজত নিয়ে আইনি লড়াইয়ের ঘটনাও ঘটেছে। জিলিসের সাক্ষ্য অনুযায়ী, ২০২০ সালে আইভিএফ প্রযুক্তির মাধ্যমে সন্তান নেয়ার জন্য মাস্ক নিজেই তাকে শুক্রাণু দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে ২০২১ সালে তারা গোপনে যমজ সন্তানের বাবা-মা হন, যার খবর ২০২২ সালে বিজনেস ইনসাইডার প্রকাশ করেছিল।
সম্পর্কের ইতি টানার পর এক্সে নিজের অনুভূতি জানিয়ে জিলিস লিখেছেন, অনেক কিছু হারানোর থাকলেও সৌভাগ্যবশত তারা তাদের জীবনের সবচেয়ে সুন্দর চারটি ভালোবাসা সৃষ্টি করতে পেরেছেন।
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮২টি ফ্লাইট বাতিল করা…
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন…
জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘরের চালের সাথে ফাঁস লাগানো অবস্থায় আলাল মিয়া (৩০) নামে এক যুবকের…
দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে কৃষক ও কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও…
ধানমন্ডি সাতমসজিদ রোডে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে শহীদ আবদুল্লাহ আল মাসুদ রানাকে এক মাসের কারাদণ্ড…
বিশ্ববাজারে বাংলাদেশের চিংড়ির চাহিদা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ৬০০ চিংড়িচাষিকে নিয়ে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে।…
This website uses cookies.