
বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আরশ খান ও সুনেরাহ বিনেত কামাল আবারও জুটিবদ্ধ হয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন। তাদের অভিনীত নতুন নাটক ‘মায়ারে’ ১ অক্টোবর ইউটিউবে মুক্তি পেয়েছে। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী বাহাদুর হিমু এবং এর রচনা ও সংলাপ লিখেছেন নাজ নাজমা।
নতুন এই নাটকটি নিয়ে আরশ খান বেশ আশাবাদী। তিনি বলেন, এর আগে আমার অভিনীত ‘দাদী ভয়ংকর’ ও ‘বউ পালানোর পরে’ নাটক দুটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় ‘মায়ারে’ নাটকটির গল্পটিও অত্যন্ত সুন্দর, যা দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
সুনেরাহ বিনেত কামাল তার চরিত্রটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘মায়ারে’ নাটকের চরিত্রটি আমার কাছে দারুণ লেগেছে। শুটিংয়ের পুরো সময়টা আমি ভীষণ উপভোগ করেছি। আশা করছি, নাটকটি দর্শকদেরও ভালো লাগবে।
এর আগেও আরশ ও সুনেরাহ জুটি বেঁধে ‘না বলা কথা’, ‘বসন্তদিন’, ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’, ‘দূরদেশে স্বপ্ন ভেবে’, ‘পরমা সুন্দরী’, ‘ভুল না কী প্রেম’, ‘তুমি দূরত্ব’, ‘ছোট ছেলে’ এবং ‘হৃদয়ে ফাগুন’-এর মতো বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২