
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান আবারও প্রেমের গল্পে ফিরছেন। অ্যাকশন ও রোমাঞ্চকর চরিত্রের ধারা থেকে বেরিয়ে এবার তাকে দেখা যাবে পুরোদস্তুর প্রেমের আবহে। নির্মাতা হিমেল আশরাফের নতুন সিনেমা ‘মহব্বত’-এ অভিনয় করবেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির নাম প্রকাশের পাশাপাশি এর আনুষ্ঠানিক পোস্টারও প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী বছরের কোরবানির ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সাম্প্রতিক সময়ে শাকিব খানকে ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো অ্যাকশননির্ভর চরিত্রে দেখা গেছে। এছাড়া চলতি বছরের কোরবানির ঈদে ‘রকস্টার’ সিনেমায় গায়ক চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। সেই ধারা থেকে বেরিয়ে এবার প্রেমের গল্প নিয়ে পর্দায় ফিরছেন এই অভিনেতা। ‘মহব্বত’ নির্মাণ করছেন হিমেল আশরাফ, যিনি এর আগে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো সফল সিনেমায় কাজ করেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির টাইটেল এনাউন্সমেন্ট পোস্টার প্রকাশ করেন নির্মাতা। এতে দেখা যায়, কালো ওভারকোট পরা এক যুবক হাত ধরে হেঁটে যাচ্ছেন এক তরুণীর। পোস্টারের ওপরে লাল অক্ষরে লেখা রয়েছে ‘মহব্বত’। তবে শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
নতুন সিনেমাটি নিয়ে নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, ‘কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। মহব্বত, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।’ ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর এই সিনেমাটিতেও শাকিব খান, হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান একসঙ্গে কাজ করছেন, যা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২