
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ শোবিজের চাকচিক্য, ক্যামেরার ফ্ল্যাশ আর অভিনয়ের ব্যস্ততা—সব কিছু পেছনে ফেলে এক ভিন্ন আলোয় সেজেছেন। জীবনের সব ব্যস্ততাকে ছুটি দিয়ে, মনের ভেতরের আধ্যাত্মিক আকুলতা থেকে তিনি পাড়ি জমিয়েছেন পবিত্র মক্কা নগরীতে। তবে এবার তিনি একা নন, জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী, তার স্বামীকে সাথে নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে গিয়েছেন এই নায়িকা।
এ তথ্য নিশ্চিত করেছেন সুবাহ নিজেই। সবার কাছে দোয়া চেয়ে এক ফেসবুক পোস্টে সুবাহ লিখেন, 'মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা! আল্লাহ আমাদের ওমরাহ কবুল করুন এবং সব ধরণের বদ নজর থেকে রক্ষা করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানীতে আমি ও আমার স্বামী একসাথে ওমরাহ সম্পন্ন করলাম।' পবিত্র এই জায়গা থেকে তিনি তার সকল বন্ধু, আত্মীয়-স্বজন ও ফলোয়ারদের জন্য দোয়া করেছেন বলেও জানান।
চলতি বছরের মাঝামাঝি সময়ে এক যুক্তরাষ্ট্রপ্রবাসীকে বিয়ে করেন সুবাহ। শুরুতে বিয়ের খবর গোপন রাখলেও পরবর্তীতে নায়িকা নিজেই তা ভক্তদের জানান। উল্লেখ্য, রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে সুবাহর। তাকে নাটক ও মিউজিক ভিডিওতেও দেখা গেছে। এছাড়া নিজের কণ্ঠে সুবাহর গানও প্রকাশ পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২