বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তার নতুন লুক নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ক্যাবারে লুকে ধরা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছেন তিনি। পোস্টারগুলোতে দেখা যায়, আলিয়া মঞ্চে পারফর্ম করছেন; তার পরনে ক্রপ টপ, থাই-হাই স্লিটের স্কোর্ট এবং মাথায় নাটকীয় পালকের হেডড্রেস। এই সাজের প্রশংসা করে প্রবীণ অভিনেত্রী জিনাত আমান ইনস্টাগ্রামে লিখেছেন, এসএলবি (সঞ্জয় লীলা বানসালি) একজন শোগার্লকে সামনে এনেছেন। আলিয়া নিজেও স্বীকার করেছেন যে শুটিং সেটে জিনাত আমানকে নিয়ে অনেক কথা হয়েছে, তাই তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া বিশেষ অনুভূতির। রণবীরের মা নীতু কাপুর ও সহশিল্পী শর্বরীসহ অনেকে এই লুকে মুগ্ধতা প্রকাশ করেছেন। এর আগে বৃহস্পতিবার সিনেমাটির জন্য রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ করা হয়, যেখানে তাকে ভিনটেজ নীল গাড়িতে দেখা গিয়েছিল।
১৯৯৩ সালের ১৫ মার্চ মুম্বাইয়ে জন্ম নেওয়া আলিয়ার ব্যক্তিগত জীবনের অনেক অজানা দিক রয়েছে। তিনি জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক, কারণ তার মা সোনি রাজদান ব্রিটিশ ও জার্মান বংশোদ্ভূত। ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হলেও, আসলে ১৯৯৯ সালে ‘সংঘর্ষ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রীতি জিন্টার ছোটবেলার চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন তিনি। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ শানায়া চরিত্রের জন্য প্রায় ৪০০ প্রার্থীর অডিশন হয়েছিল, যেখানে টিকে থাকতে আলিয়াকে তিন মাসে ১৬ কেজি ওজন কমাতে হয়েছিল।
অভিনয় জীবনে ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’ এবং ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-এর মতো সিনেমায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জন্য তিনি সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে আলিয়া ফলের চেয়ে পুরুষদের ভারী পারফিউম বেশি পছন্দ করেন এবং অন্ধকার ঘরের প্রতি তার প্রবল ভীতি রয়েছে। পোহা ও বাটার মিল্ক তার প্রিয় খাবার। অভিনয়ের বাইরে তিনি একজন দক্ষ চিত্রশিল্পী, যিনি ক্যানভাসে চারকোল পেন্টিং করতে ভালোবাসেন। এছাড়া তিনি প্রফেশনাল মিউজিক স্কুলের শিক্ষার্থী এবং নিজের সিনেমার গানে কণ্ঠও দিয়েছেন। ২০২২ সালে অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া এবং ওই বছরই তাদের কন্যাসন্তান রাহার জন্ম হয়।
সিনেমার পরিবারে বড় হলেও ১৯ বছর বয়সে ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি।
করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিকে আলিয়ার প্রথম সিনেমা মনে করা হলেও, তিনি মূলত মাত্র ৬ বছর বয়সে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সংঘর্ষ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেছিলেন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া খালের ওপর নির্মিত সেতুটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।…
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের…
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন আজ ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।…
মৌলভীবাজার শহরের কোলাহলের একদম কাছেই অবস্থিত চিরহরিৎ বনাঞ্চল ‘বর্ষিজোড়া ইকোপার্ক’। ১৯১৬ সালে সংরক্ষিত বনাঞ্চল এবং…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সাড়ে…
দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে ৫-৪ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দল।
This website uses cookies.