ব্রিটিশ পপ তারকা এড শিরান তার সঙ্গীত সফরকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মুখে অবশেষে ভুল স্বীকার করে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় নিজের একক কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে তিনি গাজার বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ, অগ্রহণযোগ্য এবং অসম বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি ৭ই অক্টোবরের হামাস নেতৃত্বাধীন হামলাকেও অত্যন্ত ভয়াবহ হিসেবে উল্লেখ করেন।
ফিলিস্তিনের সমর্থনে মঞ্চে বক্তব্য দেয়ায় মার্কিন র্যাপার ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেয়ার ঘটনায় বিশ্বজুড়ে তোপের মুখে পড়েন শিরান। অনুষ্ঠানের শুরুতে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, তিনি কখনোই কোনো আন্দোলনকারী সঙ্গীতশিল্পী হতে চাননি। কিন্তু এই বিতর্ক তাকে বাক্স্বাধীনতা এবং বিশ্বের অন্যতম জটিল রাজনৈতিক ইস্যুর মুখোমুখি দাঁড় করিয়েছে। নিজের সঙ্গীতজীবনে রাজনৈতিক ভাষ্যকার হতে না চাইলেও তিনি গাজার সাধারণ মানুষ ও শিশুদের প্রাণহানি এবং পশ্চিম তীরে চলমান কাঠামোগত অবিচারকে এড়িয়ে যাওয়া অসম্ভব বলে মন্তব্য করেন। এছাড়া ভেন্যু কর্তৃপক্ষের মাধ্যমে শিল্পীদের বক্তব্যে নজরদারি বা অনুমোদনের ব্যবস্থারও তিনি বিরোধিতা করেন।
কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান মেসিনা ট্যুরিং গ্রুপ জানিয়েছে, ভেন্যু কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণেই ম্যাকলমোরকে বাদ দেয়া হয়েছে। বোস্টনের জিলেট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফট সাফ জানিয়েছিলেন, ম্যাকলমোর থাকলে তিনি কনসার্ট করতে দেবেন না। এই ঘটনার প্রতিবাদে আইরিশ গায়ক অ্যারন রো, ডেনিশ সঙ্গীতশিল্পী লুকাস গ্রাহাম এবং ব্যান্ড বেওগাসহ বেশ কয়েকজন সহযোগী শিল্পী সফর বর্জন করেন।
এই বিতর্কের প্রভাব পড়ে কনসার্টের টিকিট বিক্রিতেও। টিকিট বিক্রি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় সর্বনিম্ন দাম নেমে আসে ৩২ ডলারে (প্রায় ৩ হাজার ৯৪০ টাকা)। এছাড়া অনেক ভক্ত তাদের কেনা ৪৫০ ডলারের (প্রায় ৫৫ হাজার ৪০৪ টাকা) টিকিট ফেরত নেয়ার দাবি জানান। তবে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিলেও, নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হওয়া শিরানের কনসার্টটি শেষ পর্যন্ত বড় কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয়েছে।
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
This website uses cookies.