বলিউড অভিনেতা সাইফ আলি খানের কন্যা ও জনপ্রিয় অভিনেত্রী সারাহ আলি খান এক পুরোনো ঘটনার জেরে নতুন করে আলোচনায় এসেছেন। সারাহর দীর্ঘদিনের বন্ধু ওরহান অবত্রমানি, যিনি ‘অরি’ নামে বেশি পরিচিত, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার স্মৃতিচারণ করেছেন। অরি দাবি করেছেন, একটি অনুষ্ঠানে সারাহ এক তরুণীকে চেয়ার থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন, অথচ সেই ঘটনার দায় এসে পড়েছিল তার ওপর।
পিঙ্কভিলাকে দেওয়া সেই সাক্ষাৎকারে অরি জানান, ওই অনুষ্ঠানে তারা দুজন বসার মতো উপযুক্ত জায়গার খোঁজ করছিলেন। সে সময় একটি চেয়ারে এক তরুণী বসে ছিলেন। অভিযোগ রয়েছে, সারাহ ওই তরুণীকে চেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজেই সেখানে বসে পড়েন। অরি বলেন, কিছুক্ষণ পর ওই তরুণী সরাসরি তার কাছে এসে ক্ষোভ ঝাড়েন এবং অভিযোগ করেন যে তিনিই তাকে ধাক্কা দিয়েছেন। অরি তখন তাকে বলেছিলেন, তিনি আসলে কাজটি করেননি, তবে তাকে ধন্যবাদ জানিয়েছিলেন।
তরুণী কেন সরাসরি সারাহর মুখোমুখি হননি, এমন প্রশ্নের জবাবে অরি জানান, সে সময় সারাহর জনপ্রিয়তা বেশি থাকায় ওই তরুণী হয়তো সাহস পাননি। যদিও অরি নিজে সেই ধাক্কার ঘটনায় জড়িত ছিলেন না, তবুও অভিযোগের দায় তাকেই নিতে হয়েছিল। তবে চেয়ার থেকে ওই তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার এই গুরুতর অভিযোগের বিষয়ে সারাহ আলি খানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, সারাহ ও অরির সম্পর্কের অবনতি নিয়ে এর আগেও বিভিন্ন গুঞ্জন শোনা গেছে। অরি দাবি করেছিলেন, ২০২১ সালে সারাহর মা অমৃতা সিংয়ের সঙ্গে তার একটি অপ্রীতিকর অভিজ্ঞতা হয়েছিল, যা তার জীবনের সবচেয়ে কঠিন ও অন্ধকার সময় ছিল, যদিও সেই বিরোধের সুনির্দিষ্ট কারণ আজও প্রকাশ করেননি। ২০২৫ সালে এসে তাদের বন্ধুত্বের সম্পর্কে চূড়ান্ত ভাটা পড়ে। সারাহর জন্মদিনের কিছু ছবি অরি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর তা অভিনেত্রীর জন্য বেশ অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। এরপর অরি ‘থ্রি ওয়ার্স্ট নেমস’ শিরোনামে একটি রিল প্রকাশ করেন, যেখানে কোনো পদবি ছাড়া সারাহ, অমৃতা ও পালকের নাম উল্লেখ করা হয়েছিল।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.