Header Premium (728×90)

Categories: বিনোদন

ডাইনি রূপে ইয়ামি, ‘নয়্যি নাভেলি’র টিজারে হাসির ঝলক

নতুন সিনেমা ‘নয়্যি নাভেলি’-তে একেবারে ভিন্ন এক অবতারে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। আসন্ন এই ফ্যান্টাসি-ফ্যামিলি এন্টারটেইনার সিনেমাটির টিজার আজ প্রকাশিত হয়েছে, যেখানে ছবির মজার ও রহস্যময় আবহের এক ঝলক দেখা মিলেছে।

গল্পের শুরু একটি সাধারণ পরিবারের ঘরোয়া পরিবেশ দিয়ে। হঠাৎ করেই পরিবারের নতুন বউকে নিয়ে সন্দেহ প্রকাশ করেন তার দেবর। সে চিৎকার করে বলে ওঠে, ‘ভাবি ডাইনি হ্যায়—ভাবি ডাইনি’। এরপরই পর্দায় ইয়ামি গৌতমের উপস্থিতি ঘটে, যেখানে তার চোখে-মুখে রহস্য এবং কথায় রসিকতার ছাপ স্পষ্ট। ইয়ামিকে বলতে শোনা যায়, ‘শুধু ডাইনি? দুটো ডাইনি, তিনটে পিশাচ আর চারটে ভূত তো আমি নাশতায়ই খেয়ে ফেলি।’ এই সংলাপটিই মূলত টিজারে ভয় ও হাসির মিশেলের ইঙ্গিত দেয়।

বালাজি মোহন পরিচালিত এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা ও দিব্য নিধি শর্মা। আনন্দ এল রাই ও শর্মার প্রযোজনায় কালার ইয়েলোর সঙ্গে অ্যামাজন এমজিএম স্টুডিওসের এটি প্রথম যৌথ প্রযোজনা। ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জি ভি প্রকাশ কুমার।

সাম্প্রতিক সময়ে ‘হক’ ও ‘আর্টিকেল ৩৭০’-এর মতো সিনেমায় ইয়ামিকে গম্ভীর চরিত্রে দেখা গেলেও, ‘নয়্যি নাভেলি’তে তিনি সেই পরিচিত ছক ভেঙে অভিনয় করছেন। এছাড়া সর্বশেষ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে তাকে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল। আগামী দশেরায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। টিজার বলছে, ভয়, ফ্যান্টাসি আর হাসির এক অদ্ভুত মিশ্রণ নিয়ে দর্শকদের সামনে আসছেন ইয়ামি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

নিয়ন্ত্রণহীন এআইয়ে ১০০ কোটি মৃত্যুর শঙ্কা: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন…

5 minutes ago

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূলহোতাসহ গ্রেফতার ৪

রাজধানীর মিরপুরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ চারজনকে…

6 minutes ago

উখিয়ায় বন বিভাগের অভিযান: ৩০ একর বনভূমি উদ্ধার, ৭ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করেছে বন বিভাগ। এ…

7 minutes ago

এসআরএফটিআই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের সংঘর্ষ, আহত অনেকে

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) একটি অনুষ্ঠান ঘিরে ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’-এর…

18 minutes ago

পটিয়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মিজানুল হক (১৮) নামের এক তরুণ টাইলস…

24 minutes ago

গাজা শান্তি পরিকল্পনার পথে বড় বাধা নেতানিয়াহু, অভিযোগ কাতারের

গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন কাতারের…

28 minutes ago

This website uses cookies.