Header Premium (728×90)

Categories: বিনোদন

প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া, আসছে ‘শাক’

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এর আগে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেও এবার তাঁর ক্যারিয়ারে যুক্ত হচ্ছে এক নতুন অধ্যায়। সিনেমার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। নিজের প্রথম ওয়েব সিরিজের জন্য কোনো রোমান্টিক গল্প বেছে নেননি পরিণীতি; বরং সম্পর্কের টানাপোড়েন, রহস্য ও হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার এক মরিয়া লড়াইয়ের গল্পে দেখা যাবে তাঁকে।

রেন্সিল ডি’সিলভা পরিচালিত এই ক্রাইম থ্রিলার সিরিজটির নাম ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’। এটি মুক্তি পাবে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দর্শকরা সিরিজটি দেখতে পাবেন বলে তারিখ ঘোষণা করেছে প্ল্যাটফর্মটি। সিরিজে পরিণীতিকে অভিনয় করতে দেখা যাবে একজন মায়ের চরিত্রে, যাঁর সন্তান ৯ বছর আগে হারিয়ে গেছে। দীর্ঘ সময় ধরে সন্তানকে খুঁজে পাওয়ার জন্য ওই মায়ের লড়াই এবং তাঁর চারপাশের মানুষ ও সম্পর্কের প্রতি তৈরি হওয়া অবিশ্বাসকে ঘিরেই এগিয়ে যাবে সিরিজের গল্প।

সিরিজটি নিয়ে পরিচালক রেন্সিল ডি’সিলভা বলেন, ‘শাক মূলত চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা একটি থ্রিলার।’ এই সিরিজে পরিণীতি চোপড়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

15 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

37 minutes ago

ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…

47 minutes ago

৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…

48 minutes ago

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…

55 minutes ago

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

58 minutes ago

This website uses cookies.