
নব্বই দশকের শুরুর দিকে রাহুল রায় ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। ১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘আশিকি’ চলচ্চিত্রটি তাঁকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। সেই সময় তাঁর ‘চকলেট বয়’ ইমেজ ও সিনেমার গান তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। এরপর তিনি ‘জুনুন’, ‘ফির তেরি কাহানি’ ও ‘ইয়াদ আয়ি’-এর মতো ছবিতে অভিনয় করেন। তবে সময়ের ব্যবধানে সেই জনপ্রিয় অভিনেতার জীবনে নেমে আসে কঠিন বাস্তবতা।
২০২০ সালের নভেম্বরে ‘এলএসি—লাইভ দ্য ব্যাটল’ ছবির শুটিং চলাকালীন কার্গিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাহুল রায়। পরে জানা যায়, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। সেই সময় পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে তাঁকে দীর্ঘ সময় আইসিইউতে থাকতে হয়েছিল। স্ট্রোকের পরবর্তী পাঁচ বছর তাঁর জীবনের জন্য এক দীর্ঘ বিরতির মতো ছিল। সেই সময়ে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে বা কথা বলতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পর এখন তিনি আবার ক্যামেরার সামনে ফেরার চেষ্টা করছেন। তবে জীবনযাত্রার পরিবর্তন ও আর্থিক চাপের কারণে তাঁকে কঠিন লড়াই করতে হচ্ছে। সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কিছু ভিডিও ভাইরাল হয়, যেখানে তাঁকে বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা যায়। এই কাজ করে তিনি কখনো দুই থেকে চার লাখ রুপি আয় করেন। সমালোচকদের উদ্দেশ্যে রাহুল বলেন, তাঁরও রুটিরুজি চালানোর প্রয়োজন আছে এবং এই ধরনের কাজও অনেক পরিশ্রমের।
নিজের আর্থিক অবস্থার কথা জানিয়ে রাহুল বলেন, বিবাহবিচ্ছেদের সময় নিজের সম্পদের বড় অংশ স্ত্রীকে হস্তান্তর করেছিলেন। এছাড়া ভাইয়ের সঙ্গে প্রায় ৩০ লাখ রুপির একটি আইনি বিরোধ চলছে। সুস্থ হওয়ার পর তিনি ধূমপান ছেড়ে দিয়েছেন এবং এখন নিরামিষ ও ভেগানধর্মী খাদ্যাভ্যাস মেনে চলেন। বর্তমানে তাঁকে প্রতিদিন আট ধরনের ওষুধ সেবন করতে হয়।
এই কঠিন সময়ে কারিশমা কাপুর, রাভিনা ট্যান্ডন, পূজা ভাট, অনু আগরওয়াল, দীপক তিজোরি, অবতার গিল ও পরিচালক মহেশ ভাটের মতো সহকর্মীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। এছাড়া সালমান খান, ফারাহ খান ও অর্চনা পুরান সিং তাঁকে আর্থিকভাবে সহায়তা করেছেন বলে তিনি জানিয়েছেন। কিন্তু রাহুল রায় সেই বাস্তবতাকে অস্বীকারও করছেন না। ৬৪৪ থেকে ২৮ হাজার ফলোয়ার, ২৩ বছর পর ফিরেই ভাইরাল সেই নায়িকা। বর্তমানে ৬০ বছর বয়সে এসে তিনি নতুন করে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন এবং ‘সুপার বাদশাহ’ নামের একটি প্রকল্পের মাধ্যমে অভিনয়ে ফিরছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২