
বলিউড ইন্ডাস্ট্রিতে নারীদের কাজের পরিবেশ এবং কাস্টিং কাউচ নিয়ে সাম্প্রতিক সময়ে নিজের মতামত তুলে ধরেছেন জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যক্তিগত জীবনে তিনি কাস্টিং কাউচ বা এ ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হননি। তবে ইন্ডাস্ট্রিতে যে এই সমস্যা বিদ্যমান, তা তিনি অস্বীকার করেননি।
শ্রেয়া ঘোষাল বলেন, বর্তমান সময়ের তুলনায় আগের পরিস্থিতি নারীদের জন্য অনেক বেশি কঠিন ছিল। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের অনুপস্থিতিতে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলেও তা সামনে আসত না। নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, মাত্র ১৩ বছর বয়সে তার পথচলা শুরু হয়। সেই সময় কাজের জায়গায় বাবা-মা সঙ্গে থাকায় তিনি এক ধরনের নিরাপত্তা পেয়েছেন, যার ফলে কেউ তার সঙ্গে অনুচিত আচরণ করার সাহস পাননি। তবে নিজের এই অভিজ্ঞতা দিয়ে পুরো ইন্ডাস্ট্রির পরিস্থিতি বিচার করা যায় না বলেও তিনি মন্তব্য করেন।
কাস্টিং কাউচের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ শিল্পীদের পারিশ্রমিকের বৈষম্য নিয়েও কথা বলেছেন এ সংগীতশিল্পী। তিনি জানান, বিষয়টিকে কেবল লিঙ্গের ভিত্তিতে দেখা উচিত নয়। ক্যারিয়ারের শুরুতে পুরুষ শিল্পীদেরও পারিশ্রমিক নিয়ে দর কষাকষি করতে হয়। নিজের ক্যারিয়ারের শুরুর দিকে বহু গান বিনা পারিশ্রমিকেও গাওয়ার অভিজ্ঞতার কথা জানান শ্রেয়া ঘোষাল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২