গুরমিত সিং পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’ ৪ সেপ্টেম্বর হিন্দির পাশাপাশি তেলুগু ডাব সংস্করণে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ভারতে প্রায় ৩২ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা নেট আয় করেছে। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে এসেছে ৩১ কোটি ৯৮ লাখ টাকা এবং তেলুগু ডাব সংস্করণ থেকে এসেছে প্রায় ১৫ লাখ রুপি। সব মিলিয়ে ভারতে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে আনুমানিক ৩৮ কোটি ৬১ লাখ টাকা।
শুক্রবার সিনেমাটি মোট ১১ হাজার ১৩৫টি শোতে প্রদর্শিত হয়েছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকের উপস্থিতিও বেড়েছে। সকালে হলের আসন পূরণের হার ছিল প্রায় ২৫ দশমিক ৮৫ শতাংশ। দুপুরে তা বেড়ে হয় ৪১ দশমিক ১৫ শতাংশ এবং সন্ধ্যায় ৪১ দশমিক ৮৫ শতাংশ। সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি দেখা গেছে রাতের শোগুলোতে, যেখানে আসন পূরণের হার পৌঁছায় প্রায় ৬২ দশমিক ৩৮ শতাংশে। সার্বিকভাবে সিনেমাটির প্রথম দিনের থিয়েটার অকুপেন্সি ছিল ৪২ দশমিক ৮১ শতাংশ।
এই আয়ের মাধ্যমে ‘মির্জাপুর: দ্য মুভি’ চলতি বছরের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের হিন্দি সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। বর্তমানে এই তালিকার শীর্ষে রয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, যার প্রথম দিনের আয় প্রায় ১২৮ কোটি ৭০ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘টক্সিক’, যার আয় প্রায় ৭১ কোটি ৫০ লাখ টাকা। প্রায় ৩৯ কোটি টাকা আয় করে তৃতীয় অবস্থানে রয়েছে ‘বর্ডার ২’। এছাড়া গত মাসে মুক্তি পাওয়া ইমরান হাশমি অভিনীত ‘আওরাপন ২’-এর প্রথম দিনের হিন্দি সংস্করণের আয় ছিল প্রায় ২৮ কোটি ৬০ লাখ টাকা, যাকেও পেছনে ফেলেছে ‘মির্জাপুর: দ্য মুভি’।
অ্যামাজন এমজিএম স্টুডিওস ও এক্সেল এন্টারটেইনমেন্টের উপস্থাপনায় রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। এতে ‘মির্জাপুর’ ফ্র্যাঞ্চাইজির পরিচিত মুখ পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল ও রবি কিষাণ অভিনয় করেছেন। এছাড়া সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জিতেন্দ্র কুমার, রসিকা দুগ্গল, শিবা চাড্ডা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্রিয়া পিলগাঁওকর, শ্বেতা ত্রিপাঠী, হর্ষিতা গৌর, সোনাল চৌহান, রাজেশ তাইলাং, সুশান্ত সিং, মোহিত মালিক ও কুলভূষণ খরবন্দা।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
This website uses cookies.