বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে বিনোদন জগতের সাফল্যের ভিড়েও তার মনে একটি চাপা আক্ষেপ রয়ে গেছে। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত 'সিংহাম এগেইন' সিনেমার পর থেকে তিনি সিনেমায় আগের মতো ততটা সক্রিয় নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের নানা উত্থান-পতন ও সিদ্ধান্তের কথা শেয়ার করতে গিয়ে পড়াশোনার বিষয়টি তুলে ধরেন।
কারিনা জানান, একাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে অভিনয় জগতে পা রাখার সিদ্ধান্তটি তাকে আজও ভাবিয়ে তোলে। সেই সময়ে অভিনয়কে বেছে নেওয়া সঠিক মনে হলেও, এখন সেই সিদ্ধান্তের জন্য তিনি আক্ষেপ করেন। অভিনেত্রী বলেন, তিনি কখনোই পড়াশোনা মাঝপথে বন্ধ করতে চাননি, বরং সবসময় চেয়েছেন নিজের পড়ালেখা চালিয়ে যেতে। তিনি আরও বলেন, অনেকেই হয়তো বিষয়টি নিয়ে ঠাট্টা করতে পারে বা যা খুশি বলতে পারে, কিন্তু সেই সময়ে আসা সুযোগের কারণেই পড়াশোনা আর এগোতে পারেনি।
নিজের জীবনের এই ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে কারিনা এখন তার দুই ছেলের পড়াশোনার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। তিনি চান তার ছেলেরা যেন পড়াশোনা শেষ করার পরই নিজেদের পছন্দের পেশা বেছে নেয়।
ছেলেদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে কারিনা জানান, দুই ছেলে তৈমুর ও জে-কে বড় করাটা তার কাছে এক অলৌকিক অভিজ্ঞতার মতো। তিনি বলেন, ভাইয়ের সঙ্গে বড় না হওয়ায় ছেলেদের বড় হতে দেখাটা তার জন্য নতুন কিছু শেখার মতো অভিজ্ঞতা। তিনি প্রতিদিন নতুন কিছু শিখছেন। বড় ছেলে তৈমুরের ভবিষ্যৎ নিয়ে তিনি জানান, তৈমুরের আপাতত অভিনয়ের প্রতি আগ্রহ নেই। বরং সে খেলাধুলার দিকে বেশি ঝুঁকছে এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটার বা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। তবে ভবিষ্যতে তৈমুরের পছন্দ পরিবর্তন হলেও তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী। চলচ্চিত্র পরিবারে জন্মেছে বলেই যে তৈমুরকে অভিনেতা হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই বলেও তিনি জানান।
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…
নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…
সুনামগঞ্জের শাল্লায় দেশে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও…
সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…
This website uses cookies.