দক্ষিণ কোরিয়ার অভিনেতা কওয়াক সি-ইয়াং এবং কে-পপ দল লাভলিজের সাবেক সদস্য ইউ জি-এ বিয়ের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে হাতে লেখা চিঠি প্রকাশের মাধ্যমে তাঁরা ভক্তদের এই সুখবরটি জানিয়েছেন। তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে আগামী ২৮ নভেম্বর। আয়োজনটি হবে একান্তই ব্যক্তিগত, যেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন।
কওয়াক সি-ইয়াং তাঁর চিঠিতে লিখেছেন, তিনি এমন একজন বিশেষ মানুষের সন্ধান পেয়েছেন, যাঁর সঙ্গে বাকি জীবনটা কাটাতে চান। পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার ওপর ভিত্তি করেই তাঁরা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেছেন, কঠিন সময়ে একে অপরকে সমর্থন করা এবং আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়াই হবে তাঁদের সংসারের মূলমন্ত্র। বিয়ের পরেও অভিনয়ে নিয়মিত থাকার প্রতিশ্রুতি দিয়ে কওয়াক জানান, সংসার শুরুর পর তিনি আরও পরিণতভাবে নিজেকে দর্শকদের সামনে উপস্থাপন করতে চান এবং ভালো কাজের মাধ্যমে ভক্তদের আনন্দ দিতে চান।
একই দিনে ইউ জি-এ-ও একটি চিঠি প্রকাশ করেন। সেখানে তিনি লিখেছেন, আনন্দের সঙ্গে তাঁরা নতুন করে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ বিয়ের ঘোষণায় ভক্তরা অবাক হতে পারেন—বিষয়টি ইউ নিজেও বুঝতে পারছেন। তাই তিনি ভক্তদের উদ্দেশে লিখেছেন, এই নতুন শুরুকে সবাই ভালোবাসা দিয়ে উদ্যাপন করলে তিনি খুশি হবেন।
উল্লেখ্য, ১৯৮৭ সালে জন্ম নেওয়া কওয়াক সি-ইয়াংয়ের অভিনয়ে অভিষেক হয় ২০১৪ সালের ‘নাইট ফ্লাইট’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘ওহ মাই ঘোস্ট’, ‘মিরর অব দ্য উইচ’, ‘ফ্লেক্স এক্স কপ’ ও ‘মাই ডিয়ারেস্ট নেমেসিস’-এর মতো ড্রামাতে অভিনয় করেছেন। অন্যদিকে, ইউ জি-এ ২০১৪ সালে লাভলিজের সদস্য হিসেবে সংগীতজগতে পা রাখেন। ‘আহ-চু’ ও ‘ডেসটিনি’ গান দিয়ে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি অভিনয়েও নাম লেখান। তাঁকে ‘দ্য এসকেপ অব দ্য সেভেন’ ও ‘দ্য থার্ড ম্যারেজ’-এর মতো ড্রামাতে দেখা গেছে।
তবে আমার নতুন শুরুকে আপনারা ভালোবাসা দিয়ে উদ্যাপন করলে আমি খুশি হব।’.২০২৫ সালের সেরা কোরীয় সিরিজ কোনগুলো.অভিনয়ে কওয়াক, গানে ইউ১৯৮৭ সালে জন্ম কওয়াক সি-ইয়াংয়ের অভিনয়ে অভিষেক ২০১৪ সালের ‘নাইট ফ্লাইট’ সিনেমা দিয়ে।
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
This website uses cookies.