
বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বর্তমানে শারীরিক পরিবর্তন নিয়ে নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষ ও বডি শেমিংয়ের শিকার হয়েছেন। গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের মা হওয়ার পর তিনি দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থেকে নিজের সন্তান ও পরিবারের দেখভালে ব্যস্ত ছিলেন। সেই বিরতি কাটিয়ে সম্প্রতি প্রথমবারের মতো জনসমক্ষে আসতেই তিনি সমালোচনার মুখে পড়েন।
ঘটনার সূত্রপাত স্বামী ভিকি কৌশলের সঙ্গে পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে অভিনেত্রীর উপস্থিতির একটি ভিডিওকে কেন্দ্র করে। সাদা সালোয়ার-কামিজ পরিহিত ওই ভিডিও ও ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের একটি অংশ তার শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, 'ক্যাটরিনার এ কী হলো?' আবার কেউ তাকে 'বুড়ি' বলেও কটাক্ষ করেছেন।
তবে সোশ্যাল মিডিয়ার একটি বড় অংশ এবং সহকর্মীরা ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন। অভিনেত্রী শিবালিকা ওবেরয় ট্রলারদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, 'কী হয়ে গেল মানে? মাতৃত্ব এমনই হয়। সন্তান জন্মের পর শরীরের পুনর্গঠন বা পোস্টপার্টাম রিকভারি দেখতে ঠিক এমনই লাগে।' যদিও এই বিষয়ে ক্যাটরিনা কাইফ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তি পাওয়া 'ক্রিসমাস' ছিল ক্যাটরিনার সর্বশেষ সিনেমা। এরপর মা হওয়ার পর থেকে তিনি নিজেকে অভিনয়ের জগত থেকে দূরে রেখেছেন এবং চলতি বছর তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২