প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৭। আগামী ৪ সেপ্টেম্বর একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নন্দিত গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী। বরেণ্য এই শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘আর্টিস্ট ক্লাব’ একটি বিশেষ স্মরণসভার আয়োজন করেছে। আগামী ৮ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে অবস্থিত সংগঠনটির লাউঞ্জে ‘আইকনিক টিউজডে’ শীর্ষক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির অভিভাবকতুল্য এই গুণী ব্যক্তিত্বের দীর্ঘ গীতিকবিতা ও চলচ্চিত্রজীবন নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি তার রচিত জনপ্রিয় গানগুলো পরিবেশন করা হবে। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিনী জোহরা গাজী এবং তার পুত্র সরফরাজ আনোয়ার উপল। তারা এই গুণী শিল্পীর জীবন ও কর্মের স্মৃতিচারণ করবেন। সংগীত পরিবেশনাসহ এই স্মরণ অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে।
নিজের বাবার স্মরণে আয়োজিত এই উদ্যোগের প্রশংসা করে সরফরাজ আনোয়ার উপল বলেন, শিল্প ও সংস্কৃতি জগতের গুণীজনদের সম্মান জানাতে আর্টিস্ট ক্লাবের এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। বাবার প্রতি এই শ্রদ্ধা নিবেদন তাদের পরিবারের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়।
উল্লেখ্য, বাংলা গানের অন্যতম সেরা গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার ২০২২ সালের ৪ সেপ্টেম্বর পরলোকগমন করেন। প্রায় ৬০ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি ২০ হাজারের বেশি গান রচনা করেছেন। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…
ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
This website uses cookies.