Header Premium (728×90)

Categories: বিনোদন

পাঁচ মাসেই ভাঙল র‍্যাপার বাদশাহ ও অভিনেত্রী ইশা রিখির সংসার

ভারতীয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির দাম্পত্য জীবনের অবসান ঘটেছে। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন এই তারকা দম্পতি। গত ৩১ আগস্ট রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে তাঁরা নিজেদের এই সিদ্ধান্তের কথা জানান। এর মধ্য দিয়ে চলতি বছরের মার্চে শুরু হওয়া তাঁদের গোপন বৈবাহিক সম্পর্কের ইতি ঘটল।

যৌথ বিবৃতিতে বাদশাহ ও ইশা উল্লেখ করেন, তাঁরা নিজেদের মতো করে পৃথক পথে এগিয়ে যেতে চান। পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কঠিন সময়ে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, বিচ্ছেদ নিয়ে এটিই তাঁদের একমাত্র আনুষ্ঠানিক বক্তব্য এবং এ বিষয়ে তাঁরা আর কোনো মন্তব্য করবেন না।

এই বিচ্ছেদের ঘোষণা হুট করে আসেনি; বরং বেশ কিছুদিন ধরেই ইশার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো ভক্তদের মনে নানা সন্দেহের জন্ম দিচ্ছিল। গত জুলাই মাসে কিছু ছবি পোস্ট করে ইশা লিখেছিলেন, প্রতিটি ঝড়ের মধ্যেই একটি শিক্ষা থাকে এবং প্রতিটি প্রার্থনায় থাকে আশা। ভাঙা হৃদয়ের ইমোজি সংবলিত সেই পোস্টটি তখন বেশ আলোচনার জন্ম দেয়। এরপর বিচ্ছেদের ঠিক আগে ইশা আরেকটি পোস্টে লেখেন, কিছু যুদ্ধ থাকে যার কোনো দৃশ্যমান ক্ষত থাকে না। তিনি আরও উল্লেখ করেন, স্বামীর প্রভাব, ক্ষমতা ও সামর্থ্যের কারণে তিনি দীর্ঘদিন চুপ থাকাই নিরাপদ মনে করেছিলেন।

জল্পনা আরও উসকে দেয় ইশার মা পুনম রিখির একটি কঠোর পোস্ট। কর্মফল নিয়ে লেখা সেই পোস্টে ইঙ্গিত ছিল যে, কেউ অন্যের জীবন কঠিন করে তুললে একদিন তাকে এর ফল ভোগ করতে হবে। যদিও পোস্টটি কার উদ্দেশে ছিল তা স্পষ্ট করা হয়নি, তবে ইশার বৈবাহিক সংকটের সময়ে এই মন্তব্য ভক্তদের নজর এড়ায়নি।

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসে অত্যন্ত গোপনে বিয়ে করেছিলেন বাদশাহ ও ইশা। তারকাদের বিয়ের জাঁকজমকপূর্ণ আয়োজনের বিপরীতে তাঁদের বিয়েটি ছিল একেবারেই ব্যক্তিগত। এর আগে ২০২৩ সালেও তাঁদের বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল, যা বাদশাহ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে তীব্রভাবে অস্বীকার করেছিলেন। অবশেষে বিয়ের কয়েক মাস পর, গত জুন মাসে ইনস্টাগ্রামের একটি প্রশ্নোত্তর পর্বে ইশা স্বীকার করেন যে তিনি বিবাহিত। সেখানে ভক্তরা তাঁদের একে অপরকে ফলো না করার বিষয়ে জানতে চাইলে ইশা মজার ছলে বাদশাহকে ‘পতি দেব’ সম্বোধন করে বলেছিলেন, এর উত্তর তাঁর স্বামীরই দেওয়া উচিত।

এটি ছিল বাদশাহর দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন, যার সঙ্গে ২০২০ সালে তাঁর বিচ্ছেদ ঘটে। তাঁদের ঘরে জেসেমি গ্রেস মাসিহ সিং নামে ২০১৭ সালে জন্ম নেওয়া একটি কন্যাসন্তান রয়েছে। প্রথম বিচ্ছেদের কয়েক বছর পর ইশার সঙ্গে নতুন জীবন শুরু করলেও তা দীর্ঘস্থায়ী হলো না।

১৯৯৩ সালে চণ্ডীগড়ে জন্ম নেওয়া ইশা রিখি মূলত পাঞ্জাবি চলচ্চিত্রের একজন জনপ্রিয় মুখ। বাবা প্রদীপ কুমার রিখি ও মা পুনম রিখির মেয়ে ইশার মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখা। ‘জাট অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয়ের পর ২০১৩ সালে ‘জাট বয়েজ পুত জাট দে’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। এরপর ‘হ্যাপি গো লাকি’, ‘হোয়াট দ্য জ্যাট!!’, ‘দেশি মুন্ডে’ ও ‘আরদাস’ এর মতো বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০১৮ সালে ‘নওয়াবজাদে’ সিনেমার মাধ্যমে বলিউডেও তাঁর অভিষেক ঘটেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

12 minutes ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

14 minutes ago

মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা

ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…

19 minutes ago

এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…

25 minutes ago

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

41 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

1 hour ago

This website uses cookies.