Header Premium (728×90)

Categories: বিনোদন

সিনেমায় অভিনয়কে পাপ বলিনি, বিতর্ক নিয়ে মুখ খুললেন পপি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরনো বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এক বছর আগে দেওয়া তার একটি বক্তব্যকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত হয়। ওই বক্তব্যে তিনি বলেছিলেন, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়ে মুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচবো আল্লাহ খোদার নাম করে যাবো’—যা সামাজিক মাধ্যমে প্রকাশের পর বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়। এই পরিস্থিতির প্রেক্ষিতে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন নন্দিত এই অভিনেত্রী।

পপি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি কখনোই চলচ্চিত্রে অভিনয় করাকে ‘পাপ’ হিসেবে উল্লেখ করেননি। তার মতে, মানুষ মাত্রই জেনে বা না জেনে ভুল বা পাপ করতে পারে এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি বলেন, ‘আমি কিন্তু আমার বক্তব্যে একটি বারের জন্যও বলিনি যে আমি চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কী তার নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান না? আমরা তো জেনে না জেনে অনেক পাপ করি, সেসব পাপের জন্য কী আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না?’

চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও নিজের অভিনয় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পপি আরও বলেন, ‘যে সিনেমা আমাকে এতো যশ, খ্যাতি ও সম্মান এনে দিয়েছে, যে সিনেমা থেকে আমি কষ্ট করে টাকা রোজগার করেছি এবং যে সিনেমার কারণে আজও দর্শক আমাকে ভালোবাসেন, সেই শিল্প নিয়ে নেতিবাচক মন্তব্য করার প্রশ্নই আসে না। আমি আমার চলচ্চিত্রকে এখনো অনেক ভালোবাসি এবং শ্রদ্ধা করি।’

বর্তমানে অভিনয়ের চেয়ে সংসার জীবনেই বেশি ব্যস্ত সময় কাটছে তার। স্বামী আদনান এবং সন্তান আয়াতকে নিয়ে নিজের সুখের কথা উল্লেখ করে তিনি জানান, বিয়ের পর একজন নারীকে তার স্বামীর মতো করে চলতে হয়। পপি বলেন, ‘জীবনের প্রয়োজনে আমি আজ হয়তো দূরে আছি, কিন্তু ফেলে আসা দিনগুলো ভীষণ মিস করি। অভিনয়ের সময়টাতে দিনের পর দিন রোদ, বৃষ্টি ও গরমে অনেক কষ্ট করে কাজ করেছি। নিজের পরিবারকে লালন-পালন করেছি। তাই যে চলচ্চিত্র থেকে আমার এতোকিছু, তাকে কোনোদিন অসম্মান করবো না।’

অভিনয়ে ফেরা প্রসঙ্গে পপি জানান, তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। কোনো ভালো গল্প পেলে ভবিষ্যতে কাজ করার সম্ভাবনা রয়েছে, আবার নাও ফিরতে পারেন। তবে চলচ্চিত্র প্রযোজনায় আসার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এছাড়া নিজের বায়োগ্রাফিতে অভিনয়েরও পরিকল্পনা রয়েছে তার। পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ডাইরেক্ট অ্যাকশান’।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

15 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

45 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

51 minutes ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

1 hour ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

2 hours ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

2 hours ago

This website uses cookies.