Header Premium (728×90)

Categories: বিনোদন

বিয়ের ৫ মাসের মাথায় বিচ্ছেদ ঘোষণা করলেন র‌্যাপার বাদশাহ ও ইশা রিখি

জনপ্রিয় র‌্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি তাদের দাম্পত্য সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বিয়ের মাত্র ৫ মাসের মাথায় সোমবার রাতে নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে যৌথ বিবৃতি প্রকাশের মাধ্যমে তারা বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। এই ঘোষণার মধ্য দিয়ে গত এক মাস ধরে তাদের সম্পর্ক নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটল।

বিবৃতিতে বাদশাহ ও ইশা রিখি জানিয়েছেন, পারস্পরিক সিদ্ধান্ত ও সম্মানের ভিত্তিতেই তারা আলাদা হওয়ার পথ বেছে নিয়েছেন। তারা বিবৃতিতে উল্লেখ করেন, 'আমি ও ইশা রিখি পারস্পরিক সিদ্ধান্তে আলাদা হয়ে নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।' দম্পতিটি তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন এবং জানিয়েছেন যে এটিই এ বিষয়ে তাদের একমাত্র বক্তব্য। তারা সম্পর্ক নিয়ে আর কোনো অনুমান বা জল্পনা না করার জন্য অনুরোধ করেছেন।

চলতি বছরের মার্চ মাসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন এই দম্পতি। জুন মাসে ইনস্টাগ্রামের 'আস্ক মি এনিথিং' পর্বে ইশা রিখি বাদশাহর সঙ্গে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে জুলাই মাস থেকেই তাদের সম্পর্কের টানাপড়েন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। জুলাইয়ে ইশা রিখি নিজের ও বাদশাহর ছবি ও ভিডিওর একটি সংকলন প্রকাশ করে ক্যাপশনে লিখেছিলেন, 'প্রতিটি ঝড়ই একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনাই আশা।' এর সঙ্গে তিনি ভাঙা হৃদয় ও প্রার্থনারত হাতের ইমোজি ব্যবহার করেছিলেন। এছাড়া সম্প্রতি অভিনেত্রীর মা পুনম রিখিও কর্মফল বা 'কর্মা' নিয়ে ধারাবাহিক কিছু পোস্ট করেছিলেন।

এদিকে বাদশাহর এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন, যার সঙ্গে ২০২০ সালে তার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। তাদের জেসেমি গ্রেস মাসিহ সিং নামে একটি কন্যা সন্তান রয়েছে, যার জন্ম ২০১৭ সালের জানুয়ারিতে। ইশা রিখির বিচ্ছেদের এই খবর এমন সময়ে এলো, যখন গুঞ্জন রয়েছে যে তিনি সালমান খানের সঞ্চালনায় আসন্ন 'বিগ বস ২০'-এর প্রতিযোগীদের একজন হতে পারেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার

ইসলামের অনুপম শিক্ষা ও সৌন্দর্য হলো সুন্দরভাবে কথা বলা। স্থান, কাল ও পাত্রভেদে কথা বলার…

11 minutes ago

গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন।…

19 minutes ago

সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম

ইসলামে সালাম আদান-প্রদান শুধু একটি অভিবাদন নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরির…

37 minutes ago

আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪

সাভারের আশুলিয়ায় ঢাকা-ইপিজেড ও বলিভদ্র এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের…

1 hour ago

শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি

শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন…

1 hour ago

এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে শাহ্জালাল…

1 hour ago

This website uses cookies.