Header Premium (728×90)

Categories: বিনোদন

পপির মন্তব্যের পর ‘শিল্প কোনো পাপ নয়’ বার্তা দিলেন প্রভা

জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন অভিনয় থেকে আড়ালে থাকলেও তাকে নিয়ে আলোচনা থামছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি জানিয়েছেন, জীবনের বাকি সময়টা তিনি ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান এবং অতীতে করা পাপ থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে মৃত্যুবরণ করতে চান। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত উপলব্ধি হিসেবে দেখলেও অনেকে সমালোচনা করছেন। বিনোদন অঙ্গনের অনেক শিল্পীও এ নিয়ে মতামত দিয়েছেন।

এই আলোচনার মধ্যেই সোমবার নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। যদিও প্রভা তার পোস্টে কোথাও পপির নাম উল্লেখ করেননি, তবুও পপির সাম্প্রতিক বক্তব্যের পরপরই এমন পোস্ট সামনে আসায় নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। প্রভা তার পোস্টে শিল্পীর পরিচয়, সংস্কৃতিচর্চা, শিক্ষা ও মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।

পোস্টের শুরুতে প্রভা লেখেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’ তিনি আরও বলেন, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি। আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক। আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’

শিল্পীর মর্যাদা প্রসঙ্গে প্রভা তার অবস্থানে অনড় থেকে লেখেন, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’ প্রভার পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে পপির মন্তব্যের সঙ্গে প্রভার বক্তব্যের যোগসূত্র খুঁজছেন, যদিও প্রভা সরাসরি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেননি বলে এটি পপির প্রতিক্রিয়ায় দেওয়া কি না, তা নিশ্চিত নয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

3 seconds ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

18 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

28 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

52 minutes ago

এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি

চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…

1 hour ago

টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…

2 hours ago

This website uses cookies.