
জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রীমঙ্গলে একটি প্রজেক্টের শুটিং শেষ করে নিজের টিমের সদস্যদের সঙ্গে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন তিনি। পথে ভৈরব ব্রিজ ও টোল প্লাজা অতিক্রম করার পর একটি মোড়ে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার তীব্রতায় গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও তাসনুভা তিশা, তার ফটোগ্রাফার এবং সহকারী—গাড়িতে থাকা সবাই অলৌকিকভাবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। অভিনেত্রী জানান, দুর্ঘটনাটি বেশ ভয়াবহ ছিল। ঘটনার পরপরই পিকআপ চালক গাড়ি ফেলে চাবি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তিশার গাড়ির চালক মোটরসাইকেলে করে তার পিছু নেন এবং কিছু দূর যাওয়ার পর পিকআপটিকে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদারকি শুরু করে। ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তিশা জানান, তারা শারীরিকভাবে সুস্থ ও নিরাপদে আছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২