
সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে বলিউডে পা রাখা অভিনেত্রী দিয়া মির্জা দীর্ঘ সময় ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিভিন্ন চরিত্রে তাকে নিয়মিত দেখা গেলেও, ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘তুমসা নেহি দেখা’ সিনেমার ‘মুঝে তুমসে মোহাব্বত হ্যায়’ গানটি তাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। ইমরান হাশমির সঙ্গে সেই গানে তার গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের নজর কাড়লেও, ক্যামেরার পেছনের গল্পটি ছিল বেশ চ্যালেঞ্জিং।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী সেই শুটিংয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। দিয়া জানান, সেটে উপস্থিত শত শত পুরুষের সামনে অন্তর্বাস পরে নাচের দৃশ্যে অভিনয় করা তার জন্য অত্যন্ত কঠিন ছিল। রক্ষণশীল পরিবেশে বেড়ে ওঠার কারণে শুরুতে তিনি নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন এবং বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে ছিলেন। তবে শেষ পর্যন্ত সেই অভিজ্ঞতা তার জীবনে আত্মবিশ্বাস ও এক ধরনের মুক্তির অনুভূতি নিয়ে আসে।
দিয়া বলেন, নৃত্যপরিচালক বৈভবী মার্চেন্টের সহায়তায় এবং সেটে কাজের পরিবেশ নিরাপদ থাকায় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে কাজটি সম্পন্ন করতে পেরেছিলেন। তিনি জানান, একজন নারী হিসেবে ক্যারিয়ারের অন্যতম কঠিন কাজ ছিল এটি, কারণ শত শত মানুষের সামনে অন্তর্বাস পরে নাচতে হয়েছিল তাকে। তবে তিনি বিশ্বাস করেন, একজন অভিনেতার জন্য চরিত্রের সত্যতা বোঝা এবং চরিত্রের প্রয়োজন অনুযায়ী কাজ করা সবচেয়ে জরুরি। দিয়া আরও বলেন, ঘরে ৫০০ জন মানুষ থাকুক বা ১ হাজার জন, চরিত্রের প্রয়োজনে সেই দৃশ্যে কাজ করাটা তখন তার কাছে মুখ্য ছিল। এই শুটিংয়ের অভিজ্ঞতা তাকে নিজের সীমাবদ্ধতা ভেঙে বেরিয়ে আসতে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২