এই প্রজন্মের দর্শকপ্রিয় নাট্যজুটি তন্ময় সোহেল ও ফারজানা আহসান মিহি নতুন একটি একক নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন। ‘ভালোবাসার ঘর’ নামের এই নাটকটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে। আল আমিন স্বপনের গল্প ভাবনায় নাটকটি পরিচালনা করেছেন মৃনাল কান্তি দাস।
নাটকটিতে তন্ময় ও মিহি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রেশমা আহমেদ, ফাতেমা হীরা, শ্যামল হাসান ও রাফাসহ আরও অনেকে।
নতুন এই কাজটি নিয়ে অভিনেতা তন্ময় সোহেল তাঁর স্মৃতির ঝাঁপি খুলে বলেন, ‘ছোটবেলা থেকেই শাবানা ম্যাডাম ও প্রয়াত জসীম ভাইয়ের অভিনয় আমার খুব পছন্দের ছিল। শুটিংয়ের সময় তাদের অভিনীত ‘ভালোবাসার ঘর’ সিনেমার ‘তুমি ছাড়া কাটে না… তোমায় নিয়ে বাঁধবো আমি ভালোবাসার ঘর’ গানটির কথা বারবার মনে পড়ছিল। তবে আমাদের এই নাটকের গল্পটি একেবারেই আলাদা ও অনন্য। মিহি এখানে অনবদ্য অভিনয় করেছে, যা দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।’
অভিনেত্রী ফারজানা আহসান মিহি নিজের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘ভালোবাসার ঘর’ নামটি শুনলেই একটি সুন্দর ও গোছানো সংসারের অনুভূতি মনে জাগে। নাটকের নাম এবং এর মূল ভাবনাটি যেমন সুন্দর, কাজটিও ঠিক ততটাই গোছানো হয়েছে। আশা করছি দর্শকরা নাটকটি বেশ উপভোগ করবেন।’
উল্লেখ্য, তন্ময় সোহেল ও মিহি জুটির বেশ কিছু নাটক ইতিমধ্যে ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। তাদের অভিনীত ‘অন্যায় অবিচার’, ‘মিথ্যার সংসার’, ‘কষ্ট নীড়’, ‘অশিক্ষিত জামাই’, ‘প্রবাসীর আপন কেউ নাই’ এবং ‘মায়ের দোয়ায় কোটিপতি’ নাটকগুলো কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। পূর্বের কাজগুলোর ধারাবাহিকতায় নতুন এই নাটকটি নিয়েও বেশ আশাবাদী নির্মাতা ও কলাকুশলীরা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
বিয়ের দেড় বছরের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন চিকিৎসক আঁচল রায়।…
This website uses cookies.