
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’-এ রুবি চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তরুণ অভিনেত্রী লাবণ্য চৌধুরী। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি নতুন ওয়েব সিনেমা ‘মিশন ডিডিএলজে’-তে কেন্দ্রীয় চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। নব্বই দশকের প্রেমের গল্পের এই সিনেমাটি পরিচালনা করছেন আসিফ জাহাঙ্গীর অর্ক।
নতুন এই কাজ প্রসঙ্গে লাবণ্য চৌধুরী গণমাধ্যমকে জানান, নব্বইয়ের দশকের লাভস্টোরি তার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের, যে কারণে তিনি এই সিনেমায় কাজ করতে আগ্রহী হয়েছেন। সিনেমাটিতে তিনি ‘দিয়া’ নামের একটি চঞ্চল মেয়ের চরিত্রে অভিনয় করছেন, যে কিনা নিজের জীবনেও নব্বইয়ের দশকের মতো একটি প্রেমকাহিনি পাওয়ার স্বপ্ন দেখে।
শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করা লাবণ্য চৌধুরী বর্তমানে সিনেমার পাশাপাশি নাটক এবং বৈচিত্র্যময় ওটিটি ফিল্মে বেশি মনোযোগ দিচ্ছেন। রোমান্টিক-কমেডি ঘরানার এই ওয়েব সিনেমায় লাবণ্য চৌধুরীর বিপরীতে জুটি বেঁধেছেন সাদ সালমি নাওভী। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন এবং শাহানা আফরোজ স্বপ্না। সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২