১৫ বছর আগে মুক্তি পেয়েছিল বন্ধুত্ব, ভ্রমণ ও জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দর্শকদের কাছে চরিত্রগুলো এখনো বেশ প্রিয়। সম্প্রতি মুনসন ফিল্ম ফেস্টিভ্যালে পরিচালক জোয়া আখতার সিনেমাটির ১৫ বছর পূর্তি উপলক্ষে অনুপমা চোপরার সাথে এক আলোচনায় অংশ নিয়ে সিক্যুয়েল তৈরির ইঙ্গিত দিয়েছেন। তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন যে, তারা এখন সিক্যুয়েল নিয়ে কাজ করছেন।
জোয়া আখতার বলেন, “আমরা কাজ করছি। এভাবেই বলা যায়, আমরা কাজ করছি।” তবে তিনি এখনই কোনো কিছু নিশ্চিত করতে রাজি নন। পরিচালকের মতে, বর্তমান সময়ে চরিত্রগুলোকে ফিরিয়ে এনে গল্পটি যথাযথভাবে উপস্থাপন করা সম্ভব কি না, সেটিই এখন বড় চ্যালেঞ্জ। সঠিক চিত্রনাট্য ও প্রেক্ষাপট পাওয়া গেলেই কেবল সিনেমাটি নির্মাণের পথে এগিয়ে যাবেন তারা।
এর আগেও পাঁচ বছর আগে সিক্যুয়েল নিয়ে আলোচনার প্রসঙ্গ তুলেছিলেন জোয়া। তখন তিনি জানিয়েছিলেন যে, লেখক রিমা কাগতি এবং তিনি বিষয়টি নিয়ে কাজ করছেন এবং ফারহান আখতারের কাছে সিনেমার একটি পুরো গল্পও রয়েছে। জোয়া আরও জানান, ইয়াস আইল্যান্ডের একটি বিজ্ঞাপনে সিনেমার তিন চরিত্রকে একসঙ্গে দেখার পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছিল। অনেকেই সেটিকে সিনেমার ট্রেলার ভেবে ভুল করেছিলেন, যা দর্শকদের প্রত্যাশার তীব্রতা বাড়িয়ে দিয়েছে।
সিনেমার পেছনের গল্প বলতে গিয়ে জোয়া জানান, অর্জুন, ইমরান ও কবির—এই তিন চরিত্রের জন্য তিনি ও রিমা কাগতি বিস্তারিত ইতিহাস বা ব্যাকস্টোরি তৈরি করেছিলেন। যদিও অনেক কিছুই পর্দায় সরাসরি দেখানো হয়নি, তবুও চরিত্রের গভীরতা বজায় রাখতে তা সহায়ক ছিল। উদাহরণস্বরূপ, অর্জুনের বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকট ও মামার বাড়িতে আশ্রয় নেওয়ার মতো বিষয়গুলো তার চরিত্রের আচরণে প্রভাব ফেলেছিল।
এছাড়া, বাণিজ্যিক চাহিদার কথা মাথায় রেখে অনেক নির্মাতা ঋত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফকে নিয়ে সমুদ্রসৈকতে একটি গান যুক্ত করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু জোয়া আখতার গল্পের প্রয়োজনে তা অসামঞ্জস্যপূর্ণ মনে করায় দৃশ্যটি যোগ করেননি। তার কাছে তারকা জুটির জনপ্রিয়তার চেয়ে গল্পের স্বাভাবিক প্রবাহ বজায় রাখাটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭…
পোর্টসমাউথের মাঠে শেফিল্ড ইউনাইটেডের ৩-২ গোলের পরাজয়ের ম্যাচে হামজা চৌধুরীর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ কোচ…
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত…
সকালের নাশতা কিংবা বিকেলের আড্ডায় জনপ্রিয় খাবার শিঙাড়া। তবে খালি পেটে এটি খেলে হজমের সমস্যা,…
পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ভবন ধসে অন্তত ২০ জন শিক্ষার্থী ও…
নেদারল্যান্ডসের রাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পাটিগণিতে দক্ষতা বাড়াতে এআইযুক্ত শিখন-প্রযুক্তি কার্যকর ভূমিকা…
This website uses cookies.