
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে টেলিভিশন নাট্যকার সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২১ আগস্ট আয়োজিত এই সভায় সংগঠনটির আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬-২৮) ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিতে শিহাব শাহীন সভাপতি এবং মেজবাহ উদ্দিন সুমন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে রয়েছেন জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম শাহরিয়ার। সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়।
কমিটির অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক প্রভাত আহমেদ, অর্থ সম্পাদক পাপ্পু রাজ, অফিস সম্পাদক দয়াল সাহা, অনুষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সায়েম খান, প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম রুবেল, আইন ও কল্যাণ সম্পাদক আফরিন জেসিকা এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হিসেবে মারুফ হোসেন সজিব দায়িত্ব পেয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ড. লিপি মনোয়ার, আহমেদ তাওকীর, শেখ হান্নান ও অর্ক মোস্তফা।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছরে বাংলাদেশ নাট্যকার সংঘকে আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২