প্রতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হচ্ছে নতুন সব কনটেন্ট। এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ ও সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে।
ওটিটি প্ল্যাটফর্ম জি৫-এ মুক্তি পেয়েছে থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমা 'জন নায়গন'। এইচ ভিনোথ পরিচালিত এই রাজনৈতিক অ্যাকশন সিনেমাটি কেভিএন প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়ণা। সিনেমায় বিজয় একজন সাবেক পুলিশ কর্মকর্তা ভেত্রি কোন্ডানের চরিত্রে অভিনয় করেছেন, যিনি বর্তমানে সমাজসেবামূলক কাজে যুক্ত। বাইরে থেকে সাধারণ জীবন কাটালেও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা তাঁর স্বভাব। সিনেমায় ববি দেওলকে ভয়ংকর অপরাধী জন হিমলার চরিত্রে দেখা যাবে, যার দুর্নীতিগ্রস্ত চক্রের মুখোমুখি হন ভেত্রি। মুক্তির পরপরই ছবিটি দুই দিনে ১০০ কোটি রুপির ব্যবসা ছাড়িয়ে রেকর্ড গড়েছে।
নেটফ্লিক্সে চলছে সুইডিশ ক্রাইম থ্রিলার সিরিজ 'ব্লাড স্যাক্রিফাইস'। জর্জ কে নির্মিত পাঁচ পর্বের এই সিরিজটিতে দুই পুলিশ কর্মকর্তার নৃশংস হত্যাকাণ্ড ও রহস্যময় খুনের গল্প উঠে এসেছে। হত্যাকারীকে ধরতে এক গোয়েন্দা বহুদিনের দূরত্ব ভুলে বাবার সঙ্গে জোট বাঁধে। স্টকহোম ও এর আশপাশে ধারণ করা এই সিরিজে তদন্তের পাশাপাশি বাবা-ছেলের সম্পর্কের জটিলতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যাকব অফটেব্রো ও পিটার অ্যান্ডারসন।
অ্যানিমেশন জগতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'টয় স্টোরি ৫' এখন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে। অস্কারজয়ী অ্যান্ড্রু স্ট্যান্টন পরিচালিত এই সিনেমায় উডি, বাজ লাইটইয়ার ও জেসিকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্প। এবারের লড়াই কোনো দুষ্টু মানুষ বা খেলনার সঙ্গে নয়, বরং প্রযুক্তির সঙ্গে। বনি নামের শিশুটির জীবনে লিলিপ্যাড নামের একটি নতুন প্রযুক্তিনির্ভর খেলনা আসার ফলে পুরোনো খেলনাগুলো নিজেদের জায়গা হারানোর শঙ্কায় পড়ে।
জিওহটস্টার ও এইচবিওতে মুক্তি পেয়েছে সিরিজ 'ল্যান্টার্নস'। গ্রিন ল্যান্টার্ন কর্পসের মহাজাগতিক শান্তিরক্ষী হ্যাল ও জন নেব্রাস্কার একটি শহরে খুনের তদন্ত করতে গিয়ে মহাজাগতিক ষড়যন্ত্রের মুখোমুখি হন। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কাইল চ্যান্ডলার ও অ্যারন পিয়ের। সাধারণ ক্রাইম থ্রিলার থেকে সিরিজটি ধীরে ধীরে মহাজাগতিক অপরাধ ও দুই প্রজন্মের ল্যান্টার্নের জটিল সম্পর্কের গল্পে রূপ নেয়।
দীর্ঘদিন বন্ধ থাকার পর কূটনৈতিক প্রচেষ্টায় মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়েছে। স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে…
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ ব্যবস্থাপনায় ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা…
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও…
জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের খুতবা অভিন্ন করার প্রস্তাব নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। সমালোচকদের…
পাবনার ঈশ্বরদীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ৬০ বছর…
পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭…
This website uses cookies.