পাকিস্তানের বিনোদন অঙ্গনের দুই উজ্জ্বল তারকা মাহিরা খান এবং ফাহাদ মুস্তফাকে সম্মানজনক জাতীয় বেসামরিক পুরস্কার ‘সিতারা-ই-ইমতিয়াজ’-এর জন্য মনোনীত করেছিল সিন্ধু প্রদেশ। তবে সিন্ধুর সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী সৈয়দ জুলফিকার আলী শাহ দাবি করেছেন যে, ফেডারেল বা কেন্দ্রীয় সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই এই মনোনয়ন প্রত্যাখ্যান করেছে। করাচিতে আয়োজিত আট দিনব্যাপী ‘ওয়েস-ধারী সিন্ধি থিয়েটার ফেস্টিভাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রকাশ করেন।
জুলফিকার আলী শাহ জানান, সিন্ধু সংস্কৃতি বিভাগ থেকে প্রখ্যাত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে দুই দফায় মাহিরা ও ফাহাদের নাম কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্র থেকে কোনো ব্যাখ্যা ছাড়াই সেই প্রস্তাব বাতিল করে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী প্রশ্ন তোলেন, বিনোদন শিল্পে অসামান্য অবদানের পরও কেন সিন্ধুর এই দুই গুণী তারকাকে জাতীয় পর্যায়ে যথাযথ মূল্যায়ন করা হলো না।
সিন্ধুর সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, এই প্রদেশের শিল্পীরা কেবল পাকিস্তানেই নয়, ভারত ও উপসাগরীয় দেশগুলোতেও দেশের সুনাম ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের প্রতিনিধিত্বকারী হিসেবে মাহিরা খান ও ফাহাদ মুস্তফার অবদানের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
কেন্দ্রীয় সরকারকে শিল্পীদের মূল্যায়নে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে জুলফিকার আলী শাহ বলেন, সিন্ধুর শিল্পীরা পুরো পাকিস্তানের জন্য সম্মান বয়ে এনেছেন, তাই তাদের জাতীয় স্বীকৃতি পাওয়া প্রাপ্য। তিনি পুনর্ব্যক্ত করেন যে, সিতারা-ই-ইমতিয়াজের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার না পাওয়ার ঘটনাটি সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনের শিল্পীদের প্রতি কেন্দ্রীয় সমর্থনের ঘাটতিকেই ফুটিয়ে তোলে।
হঠাৎ কোনো এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীর মুখোমুখি হলে মানুষের করণীয় কী? এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক…
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় চালক ও এক…
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাতজনের মরদেহ আত্রাইয়ে পৌঁছেছে। বৃহস্পতিবার রাতে…
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে (এমজেডিএ) নতুন কোনো দেশের অন্তর্ভুক্তির পথ উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।…
নেপালের ভয়াবহ বন্যায় পর্বত থেকে ধসে পড়া বরফ, পাথর ও মাটির সংমিশ্রণে সৃষ্ট প্রবল ঢল…
একাত্তরে অস্ত্র হাতে যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান এখন লড়ছেন অজ্ঞতার বিরুদ্ধে। ঢাকার নবাবগঞ্জের…
This website uses cookies.