মুম্বাইয়ের পারিবারিক আদালতে বলিউড অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজার উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক জল্পনা শুরু হয়। গত কয়েক দিন ধরে এই দম্পতির মধ্যে বাগ্বিতণ্ডার খবর চাউর হওয়ায় অনেকেই ধারণা করেছিলেন, তাদের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গোবিন্দের সহকারী শশী সিনহা।
শশী সিনহা স্পষ্ট করেছেন যে, সুনীতা আহুজা বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করতে আদালতে যাননি, বরং একটি মামলা প্রত্যাহার করতেই সেখানে গিয়েছিলেন। তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক এবং অনেক বিষয়ই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ব্যক্তিগত বিষয়গুলো আদালত পর্যন্ত গড়ানো এবং তা প্রকাশ্যে চলে আসায় তিনি হতাশা প্রকাশ করেছেন।
সহকারী শশী সিনহা আরও বলেন, ঝগড়া হতেই পারে কিন্তু সম্পর্ক চলতেই থাকে। পারিবারিক বিষয় পরিবারের ভেতরেই সীমাবদ্ধ থাকা উচিত ছিল। তিনি প্রশ্ন তোলেন, গোটা পৃথিবীর জানার কি কোনো প্রয়োজন ছিল? তার মতে, অনেক কিছুই একসঙ্গে বসে কথা বললে মিটে যায়।
মামলা প্রত্যাহার করার জন্য আদালতে যাওয়ার বিষয়টি নিয়ে শশী বলেন, এই লোকদেখানোর কোনো প্রয়োজন ছিল না। বর্তমানে গোবিন্দের কোনো প্রতিক্রিয়া নেই জানিয়ে তিনি বলেন, ঘটনাটি সবেমাত্র ঘটেছে। এখন অভিনেতার কোনো প্রতিক্রিয়া নেই। তিনি সবার শুভ বুদ্ধির কামনা করে বিচক্ষণতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় আসার পর বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনে ক্লিন…
রাজবাড়ী শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া এলাকায় মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল…
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের শ্রমবাজারের চিত্র। এতে দেখা গেছে, উচ্চশিক্ষিত…
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আটক চার জেলের পরিচয় নিয়ে গুরুতর…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই…
সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় গত ১০ অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত…
This website uses cookies.