বিশ্বকাপ ফুটবলের টানটান উত্তেজনা আর হাসির রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য আবারও বড় ধামাকা নিয়ে হাজির হয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে একযোগে মুক্তি পেয়েছে তার জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন এবং বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৪’।
আগের চ্যাপ্টারে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল উন্মাদনা দেখানোর পর, এবারের গল্পে যুক্ত হচ্ছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য এবারের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি বা ‘স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স’। ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান ‘ছোট ভাই’ এবং সুনেহরা। ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলার সাথে এই দুই তারকার উপস্থিতি গল্পে যে দারুণ কোনো টুইস্ট আনতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
অসুস্থতা কাটিয়ে চ্যাপ্টার ১৩-তে অভাবনীয় সাড়া পাওয়ার পর, দর্শকদের এই বিপুল ভালোবাসার প্রতিদান দিতেই দ্রুততম সময়ের মধ্যে নতুন চমক নিয়ে হাজির হলেন নির্মাতা অমি। সন্ধ্যা ৭টা থেকে বঙ্গ-তে একযোগে উপভোগ করা যাচ্ছে চ্যাপ্টার ১৪-এর নতুন ৮টি পর্ব, যা মূলত ১০৫ থেকে ১১২ নম্বর পর্ব।
দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় আসার পর বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনে ক্লিন…
রাজবাড়ী শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া এলাকায় মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল…
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের শ্রমবাজারের চিত্র। এতে দেখা গেছে, উচ্চশিক্ষিত…
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আটক চার জেলের পরিচয় নিয়ে গুরুতর…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই…
সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় গত ১০ অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত…
This website uses cookies.