
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ তার প্ল্যাটফর্ম ‘টুগেদার উই ক্যান’-এর ব্যানারে একটি বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। ‘মায়ের জন্য টুগেদার উই ক্যান’ শিরোনামে দুই দিনব্যাপী এই উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ২১ ও ২২ আগস্ট। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজিত এই উৎসবের উদ্দেশ্য হলো ক্যানসারে আক্রান্ত একজন মায়ের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করা।
উৎসবের মূল লক্ষ্য ক্যামেলিয়া শারমিন চূড়ার মা শাহিন সুলতানা, যিনি বর্তমানে চতুর্থ স্তরের রেকটাল ক্যানসারে আক্রান্ত। ক্যামেলিয়া ও তার দল কবি জসীম উদদীনের বিখ্যাত কাব্যোপন্যাস অবলম্বনে ‘সোজন বাদিয়ার ঘাট’ নাটকটি মঞ্চস্থ করবেন। এর আগে গাজীপুর সিটি কর্পোরেশনে এই নাটকের প্রদর্শনী করে দারুণ সাড়া পেয়েছিলেন তারা। এবার রাজধানী ঢাকায় টিকিট বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে মায়ের জরুরি চিকিৎসা সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছেন আয়োজকরা।
নওশাবা জানান, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মিলনায়তনের দরজা খুলে দেওয়া হবে এবং ৬টা ৫০ মিনিটে ‘ধরণীর গান’ পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এই পর্বে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশাপাশি নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা সংগীত পরিবেশন করবে। মূল নাট্য প্রদর্শনী শুরু হবে রাত ৮টায়।
টিকিটের বিষয়ে নওশাবা বলেন, উৎসবের জন্য ১ হাজার ও ৫০০ টাকা মূল্যের টিকিট রাখা হয়েছে। তবে শিক্ষার্থীদের জন্য ৩০০ টাকায় টিকিট সংগ্রহের বিশেষ সুযোগ রয়েছে। তিনি এক ভিডিও বার্তায় বলেন, “সকলেই জানেন, ক্যানসার অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা; সেটা একা করা সম্ভব নয়। ‘টুগেদার উই ক্যান’-এর ফিলোসফি হলো, আমরা সহমর্মিতা ও বন্ধুত্বে বিশ্বাসী। আমরা একতায় বিশ্বাসী। তাই প্রথমবার টিকিট বিক্রি করে এরকম একটি আয়োজন করছি। তাই সকলের সহযোগিতা প্রত্যাশা করছি; আপনারা পরিবার ও বন্ধুদের নিয়ে আসুন।”
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২