
মুক্তির তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে দুর্দান্ত দাপট বজায় রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় এরই মধ্যে ২.০২২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৫০০ কোটি টাকার সমান। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর সবচেয়ে দ্রুততম সময়ে ২ বিলিয়ন ডলারের এই মাইলফলক স্পর্শ করার কৃতিত্ব অর্জন করল সিনেমাটি। চলচ্চিত্রের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র আটটি সিনেমা এই বিরল রেকর্ডের অধিকারী।
সনি পিকচার্সের ইতিহাসে ‘ব্র্যান্ড নিউ ডে’ এখন তাদের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে অবস্থান করছে। এটি ২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ‘হলিউড রিপোর্টার’-এর তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার বক্স অফিসে টানা তৃতীয় সপ্তাহেও সিনেমাটি শীর্ষস্থান ধরে রেখেছে। শুধু তৃতীয় সপ্তাহান্তেই এর আয় হয়েছে ৭০ মিলিয়ন ডলার, যা বক্স অফিসের ইতিহাসে তৃতীয় সপ্তাহে আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ।
টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত এই সিনেমাটি মুক্তির প্রথম ১৭ দিনে উত্তর আমেরিকায় আয় করেছে ৭৮ কোটি ৫৮ লাখ ডলার। এর মাধ্যমে এটি জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-এর ৭৮ কোটি ৫২ লাখ ডলারের আয়কে পেছনে ফেলে দিয়েছে। এই সাফল্যের ফলে উত্তর আমেরিকার সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে ‘ব্র্যান্ড নিউ ডে’।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২