
বলিউড অভিনেত্রী রানী মুখার্জির প্রায় তিন দশকের অভিনয় ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক পালক। দীর্ঘ এই পথচলায় অভিনয়ের মাধ্যমে নিজেকে বারবার ভেঙে নতুন করে গড়েছেন তিনি। বিনোদনের পাশাপাশি সমাজ ও জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক পর্দায় তুলে ধরার স্বীকৃতি হিসেবে এবার অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাকে ‘অনারারি ডক্টর অব লেটার্স’ ডিগ্রিতে ভূষিত করেছে। এর মাধ্যমে শাহরুখ খানের পর দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে এই সম্মান অর্জন করলেন তিনি।
অভিনয় জীবনে বৈচিত্র্যময় চরিত্রের পাশাপাশি সমাজের নানা অসঙ্গতি, নারী ক্ষমতায়ন ও মানবিক মূল্যবোধের গল্প নিয়ে কাজ করেছেন রানী। তার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শকদের সামাজিক বাস্তবতা নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করেছে, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
সম্মাননা পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রানী বলেন, লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের এই স্বীকৃতি তার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত। তিনি বিশ্বাস করেন, একটি ভালো সিনেমা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের চিন্তা ও অনুভূতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
নিজের কাজ নির্বাচনের ক্ষেত্রে রানী সব সময় সেই গল্পগুলোকেই গুরুত্ব দেন, যা তার হৃদয় স্পর্শ করে এবং মানুষকে অনুপ্রাণিত করে বা ক্ষমতায়নের বার্তা দেয়। একজন শিল্পী হিসেবে আন্তর্জাতিক পরিসরে ভারতীয় সংস্কৃতি তুলে ধরাকে নিজের দায়িত্ব মনে করেন তিনি। তার মতে, একটি সিনেমা যদি একজন দর্শককেও ভারত কিংবা ভারতীয় নারীদের সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়, তবে সেটিই তার বড় অর্জন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২