
বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘ সময় ধরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। নিজের জীবনের নানা অভিজ্ঞতা ও বাস্তবতার কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক পেজে সম্পর্ক তৈরি, বিচ্ছেদ, আত্মসম্মান এবং মানসিক শান্তি বজায় রাখার গুরুত্ব নিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
প্রভা তার পোস্টে লিখেছেন, কোনো সম্পর্ক থেকে সরে আসা মানেই মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়। বরং এটি অনেক সময় নিজের কাছে সত্য স্বীকার করার নামান্তর। যে সম্পর্ক একসময় অর্থবহ ছিল, তা যদি ধীরে ধীরে ভেতর থেকে মানুষকে ভেঙে ফেলে, তবে সেই পরিস্থিতিতে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তিনি স্পষ্ট করেছেন যে, ভালোবাসার মূল্য কখনোই নিজের মানসিক স্বাস্থ্য, পরিচয় কিংবা মানসিক শান্তি বিসর্জন দিয়ে হতে পারে না।
অভিনেত্রীর মতে, যারা শুধুমাত্র নিজেদের প্রয়োজনে পাশে থাকে, তারা উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে। পরিবারের সদস্য বা কাছের মানুষ, যারাই সীমা লঙ্ঘন করুক বা পাশে থেকেও একাকীত্ব অনুভব করাক, তাদের ক্ষেত্রে মানুষ পরিবর্তনের আশায় দীর্ঘ সময় অপেক্ষা করে। কিন্তু একপর্যায়ে মানুষ বুঝতে পারে যে, এই প্রক্রিয়ায় সে নিজেই হারিয়ে যাচ্ছে।
প্রভা আরও বলেন, জীবন থেকে সবকিছু সরিয়ে নেওয়া নির্মমতা নয়, বরং এটি সাহসিকতার পরিচয়। মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়া জরুরি। অনেকে হয়তো বলতে পারেন মানুষটি বদলে গেছে, কিন্তু তারা বুঝতে পারে না যে এটি কাউকে জীবন থেকে ছেঁটে ফেলা নয়, বরং নিজেকে বাঁচানোর একটি সিদ্ধান্ত। যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায়, সেখানে নিরাময় সম্ভব নয় এবং যে পরিবেশ মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে বেড়ে ওঠা অসম্ভব। তাই সম্পর্ক থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়, বরং নিজের আত্মমর্যাদা ফেরত পাওয়ার পথ। মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রকাশ হতে পারে বলে মনে করেন প্রভা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২