
দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্কের অবশেষে পরিণতি ঘটল। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন। বাগদানের ঠিক এক বছর পর এই তারকা জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
রোনালদো ও জর্জিনা যৌথভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে সাদা পোশাকে তোলা ছবি ও হাতের আংটি প্রদর্শন করে তারা ক্যাপশনে লিখেছেন, ‘সি লাভ জি’।
এর আগে খবর ছড়িয়ে পড়েছিল যে, রোনালদো তার নিজ শহর মাদেইরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সেই সংবাদের ভিত্তিতে শহরের একটি ক্যাথেড্রালের সামনে ভক্ত ও গণমাধ্যমকর্মীরা ভিড় করেছিলেন। তবে পরে জানা যায়, সেখানে অন্য এক দম্পতির বিয়ের আয়োজন চলছিল।
মূলত, রোনালদো ও জর্জিনা একই দিনে পর্তুগালের অন্য একটি শহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। রাজধানী লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরের শহর ক্যাসকাইসে কঠোর গোপনীয়তায় পারিবারিক আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই অনুষ্ঠানে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিলেন।
গত বছরের ১১ আগস্ট অনেকটা ঘরোয়া পরিবেশে রোনালদো ও জর্জিনা বাগদান সেরেছিলেন। ঠিক এক বছর পর তারা বিয়ের পিঁড়িতে বসলেন, যেখানে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল না।
২০১৬ সালে মাদ্রিদের একটি ব্র্যান্ডশপে প্রথম পরিচয় হয় রোনালদো ও জর্জিনার। সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্কের শুরু। প্রায় এক দশক ধরে একসঙ্গে পথ চলার পর তাদের সংসারে সন্তান এসেছে এবং এবার আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হলেন ফুটবলের অন্যতম আলোচিত এই জুটি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২