Header Premium (728×90)

Categories: বিনোদন

যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সমালোচনায় কিয়ারা, পাশে সিদ্ধার্থ

‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে। তবে সিনেমার ট্রেলার এবং ‘তাবাহি’ শিরোনামের গানে সহশিল্পী যশের সঙ্গে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির কিছু অন্তরঙ্গ দৃশ্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

এমন পরিস্থিতিতে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমার ট্রেলার শেয়ার করে কিয়ারার কাজের ভূয়সী প্রশংসা করেছেন। সিদ্ধার্থ জানান, বড় পর্দায় কিয়ারার কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি নিষ্ঠা স্পষ্টভাবে ফুটে উঠবে। এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পরিচালক গীতু মোহনদাস, যশ এবং পুরো টিমকে শুভকামনা জানিয়ে ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন সিদ্ধার্থ। আগামী ২৬ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও কটাক্ষের বিষয়ে কিয়ারাকে নিজের কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন যশ। শনিবার বেঙ্গালুরুতে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি কিয়ারার অভিনয়ের প্রশংসা করে বলেন, চরিত্রটির জন্য কিয়ারা যে নিষ্ঠা ও একাগ্রতা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। যশ আরও বলেন, নেতিবাচক মন্তব্যে কান না দিয়ে নিজের কাজের প্রতি আস্থা রাখা উচিত। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দর্শক শেষ পর্যন্ত কিয়ারার কাজের যথাযথ মূল্যায়ন করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি

দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের অধিকারের পক্ষে কথা বলায় হত্যার হুমকি পাচ্ছেন বিশপ রাফায়েল বাহেবওয়া। অভিবাসনবিরোধী আন্দোলনের…

29 minutes ago

ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার

ইসলামের অনুপম শিক্ষা ও সৌন্দর্য হলো সুন্দরভাবে কথা বলা। স্থান, কাল ও পাত্রভেদে কথা বলার…

41 minutes ago

গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন।…

49 minutes ago

সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম

ইসলামে সালাম আদান-প্রদান শুধু একটি অভিবাদন নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরির…

1 hour ago

আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪

সাভারের আশুলিয়ায় ঢাকা-ইপিজেড ও বলিভদ্র এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের…

2 hours ago

শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি

শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন…

2 hours ago

This website uses cookies.