জাপানের কুমামোতো অঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশটির প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের (এভি) জনপ্রিয় অভিনেত্রী ইউ তানো। তবে ৩০ লাখ ইয়েন (প্রায় ২৪ হাজার মার্কিন ডলার) অনুদান দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে। কেউ কেউ তার এই দানকে ‘নোংরা টাকা’ বলে অভিহিত করেছেন, যার কড়া জবাব দিয়েছেন ২২ বছর বয়সী এই তারকা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কুমামোতোর ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা দেন তানো। জাপানিজ রেড ক্রসের মাধ্যমে আর্থিক অনুদানের পাশাপাশি হিরোশিমা প্রিফেকচারের এক বন্ধুর সহায়তায় তিনি দুর্গত এলাকায় জরুরি ত্রাণসামগ্রীও পাঠিয়েছেন। এসব ত্রাণের মধ্যে ছিল পানীয় জল, স্পোর্টস ড্রিংক পাউডার, স্যানিটারি সামগ্রী ও ডায়াপার।
দুর্যোগের খবর দেখে নিজের অনুভূতি প্রকাশ করে তানো লিখেছেন, ‘প্রতিবার খবর দেখি কিংবা সবার পোস্ট দেখি, আমার হৃদয় কষ্টে ভরে যায়।’ নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করে তিনি বলেন, ‘আমি যা করতে পারি, তা সত্যিই খুব সামান্য। তবু অন্তত কিছুটা হলেও সাহায্য করতে চেয়েছি।’ একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের নিজস্ব স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানান।
ইউ তানোর এই মানবিক উদ্যোগ প্রশংসিত হলেও নেটিজেনদের একটি অংশ তার তীব্র সমালোচনা শুরু করেন। অনেকে অভিযোগ তোলেন, কেবল নিজের প্রচারের জন্যই তিনি অনুদানের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। এমন সমালোচনার জবাবে তানো বলেন, ‘সহায়তা শুধু আত্মতৃপ্তির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। সহায়তার পরিধি আরও বাড়ুক—এই আশা থেকেই আমি বিষয়টি প্রকাশ করেছি।’
এরপরও ট্রলকারীরা তার পেশাগত জীবন টেনে ব্যক্তিগত আক্রমণ চালায় এবং তার দেওয়া অর্থকে ‘নোংরা টাকা’ বলে কটাক্ষ করে। এর জবাবে তানো দৃঢ়ভাবে বলেন, ‘আমার পেশার কারণে সাহায্য করার অধিকার থেকে আমাকে বঞ্চিত করার কোনো কারণ নেই। দান তো দানই। আমি বিশ্বাস করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সেই অর্থ যেন সত্যিই যাদের প্রয়োজন, তাদের কাছে পৌঁছায়।’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…
জনপ্রিয় উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা আজ তার জন্মদিন উদযাপন করছেন। বাবার মৃত্যুর কারণে এবার…
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫…
This website uses cookies.