
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার আরও বড় এক আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রুবাইয়াত হোসেন। তার নির্মিত চলচ্চিত্র 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) স্থান করে নিয়েছে। এর আগে ছবিটি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 'অরিজোন্তি' বিভাগে নির্বাচিত হওয়ার মাধ্যমে প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে টরন্টোতে নির্বাচিত হওয়ার এই সুখবরটি নিশ্চিত করেছেন নির্মাতা রুবাইয়াত হোসেন। একই সঙ্গে তিনি ছবিটির প্রদর্শনীর সূচিও প্রকাশ করেছেন। সূচি অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর বিকাল ৪টা এবং ১৭ সেপ্টেম্বর রাত ১০টায় টিআইএফএফ লাইটবক্স সিনেমা-৪-এ প্রদর্শিত হবে ছবিটি। এছাড়া ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে স্কশিয়াব্যাংক থিয়েটারের সিনেমা-৭-এ ছবিটির তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মনস্তাত্ত্বিক হরর ঘরানার 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মাণ করা হয়েছে। অতিপ্রাকৃত আবহের মধ্য দিয়ে ছবিটি সৌন্দর্য, নারীত্ব, বিয়ে এবং সমাজের প্রত্যাশার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরেছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত জাইনীন চৌধুরী করিম। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২