Header Premium (728×90)

Categories: বিনোদন

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের প্রমোশনাল পার্টনার হলেন ঈশায়া তাহসিন

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬’-এর অফিশিয়াল প্রমোশনাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঈশায়া তাহসিন। সোমবার রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ এবং ঈশায়া তাহসিনের মধ্যে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ইমেকার্স বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নূর সিবা এবং ঈশায়া তাহসিন নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতাটির অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে রয়েছে গাজী টেলিভিশন, যারা আয়োজনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্ট ও সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে।

চুক্তি অনুযায়ী, ঈশায়া তাহসিন প্রতিযোগিতাটির ব্র্যান্ড প্রচারণা, জনসংযোগ, ডিজিটাল ক্যাম্পেইন ও গণমাধ্যমে উপস্থাপনার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি প্রতিযোগীদের ব্যক্তিগত ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া উপস্থিতি এবং গণমাধ্যম যোগাযোগের বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেবেন।

ইমেকার্স বাংলাদেশ এর আগে ‘আরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’, ‘নেহা কাক্কার লাইভ ইন ঢাকা’, ‘শ্রেয়া ঘোষাল লাইভ ইন ঢাকা’, ‘বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ কনসার্ট’ এবং ‘কনসার্ট ফর নেপাল’-এর মতো বড় ইভেন্ট আয়োজন করে সুনাম অর্জন করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি মিস ইন্টারকন্টিনেন্টাল-এর বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজির জাতীয় আয়োজক হিসেবে কাজ করছে, যার মূল লক্ষ্য বাংলাদেশের সংস্কৃতি, মেধা ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইমেকার্স বাংলাদেশের ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) নূর সিবা বলেন, ঈশায়া তাহসিনের মতো জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের সম্পৃক্ততা প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে। তিনি আরও বলেন, গাজী টেলিভিশনের মতো শক্তিশালী সম্প্রচার অংশীদার যুক্ত হওয়ায় আয়োজনটি কোটি দর্শকের কাছে পৌঁছাবে এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তরুণীদের আগ্রহ আরও বাড়াবে বলে তারা বিশ্বাস করেন।

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১২: ২৯আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১২: ৪৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে…

18 seconds ago

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…

11 minutes ago

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…

23 minutes ago

ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…

24 minutes ago

গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…

41 minutes ago

জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…

48 minutes ago

This website uses cookies.