
জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করে ভক্তদের নিয়মিত চমক দেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গোলাপি রঙের পোশাকে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন এই তারকা। ছবিগুলো শেয়ার করার সময় তিনি ক্যাপশনে লিখেছেন, ‘গোলাপি রঙে রাঙা আমি, ভালোবাসায় ভরা মন।’
পোস্টটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তরা তাকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। তবে ছবিগুলো কোনো সিনেমার শুটিং নাকি ওয়েব সিরিজের দৃশ্যের, সে বিষয়ে মিম কোনো মন্তব্য করেননি। তার সৌন্দর্যের প্রশংসা করে সজীব নামের এক ভক্ত লিখেছেন, ‘আমাদেরও একজন মিম আছেন, যিনি বলিউড–হলিউড, তামিল নায়িকাদের হার মানায়।’ রিশা মনি নামের আরেক অনুরাগী মন্তব্য করেছেন, ‘সেরার যদি সেরা সুন্দরী নায়িকা যদি বর্তমানে বাংলাদেশে থাকে সেটা হচ্ছে মীম।’
ভক্তদের মধ্যে একজন মিমের ব্যক্তিত্ব নিয়ে লিখেছেন, ‘বিদ্যা সিনহা সাহা মিম সৌন্দর্য, আভিজাত্য, প্রতিভা এবং এক মুগ্ধকর ব্যক্তিত্বের অপূর্ব সমন্বয়ে আপনি সত্যিই এমন এক তারকা, যিনি বিশ্বের প্রতিটি কোণ আলোকিত করে তোলেন।’ এদিকে, ব্যক্তিগত ক্যারিয়ারের অংশ হিসেবে মিম সম্প্রতি নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার প্রযোজিত একটি সিনেমাতেও অভিনয় করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২