
দেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রায় দুই মাসের দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমার জোয়ার শুরু হয়েছে। কোরবানির ঈদের পর বড় পর্দায় নতুন চলচ্চিত্রের খরা থাকলেও সম্প্রতি ‘মাস্তুল’ ও ‘বাপজান’ মুক্তি পাওয়ার মাধ্যমে সেই ধারা ফিরতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৪ জুলাই মুক্তি পেতে যাচ্ছে কামরুজ্জামান পরিচালিত নতুন চলচ্চিত্র ‘স্নেহের বন্ধন’।
পারিবারিক গল্পের এই সিনেমাটিতে জুটি বেঁধেছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও অভিনেত্রী মৌ খান। সিনেমাটির প্রযোজক মো. শাহ আলম জানিয়েছেন, মুক্তির প্রথম সপ্তাহেই দেশের ২০টিরও বেশি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে। দীর্ঘদিন পর পারিবারিক আবহের কোনো সিনেমা মুক্তি পাওয়ায় সংশ্লিষ্টরা বেশ আশাবাদী।
সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে অভিনেতা জয় চৌধুরী বলেন, “পারিবারিক গল্পে নির্মিত হয়েছে ‘স্নেহের বন্ধন’। একটা সময় আমাদের দেশে এই ধরনের ছবিই দর্শক বেশি দেখতেন। কিন্তু গত কয়েক বছরে মারপিটের নামে পর্দায় ভায়োলেন্সই বেশি দেখানো হচ্ছে। এটা সমাজের জন্যও ক্ষতিকর।” তিনি আরও যোগ করেন, “আমার বিশ্বাস, দর্শক ভালো গল্পের সিনেমা দেখতে চান। তাই আশা করছি, নির্মাতারা আবার নব্বইয়ের দশকের মতো পারিবারিক গল্পভিত্তিক সিনেমা নির্মাণে আগ্রহী হবেন।” দীর্ঘ বিরতির পর প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তির এই ধারায় ‘স্নেহের বন্ধন’ ইতিবাচক সাড়া পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রযোজক মো. শাহ আলম জানান, পারিবারিক গল্প, আবেগ এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি দর্শকদের ভালো লাগবে বলে তিনি প্রত্যাশা করছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২