Header Premium (728×90)

Categories: বিনোদন

১৮ কোটি থেকে ৩০০ কোটি: শাহরুখের স্বপ্নের মান্নাতের দীর্ঘ পথ

বলিউড সুপারস্টার শাহরুখ খানের আইকনিক বাসভবন ‘মান্নাত’ আবারো খবরের শিরোনামে। ভারতের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অনুমোদনের পর মুম্বাইয়ের বান্দ্রা ব্যান্ড স্ট্যান্ডে অবস্থিত এই ছয়তলা ঐতিহ্যবাহী ভবনে আরও দুটি তলা যুক্ত করার আইনি বাধা দূর হয়েছে। এর ফলে বহুদিনের পরিকল্পিত সম্প্রসারণকাজ এগিয়ে নিতে পারবেন শাহরুখ ও তার পরিবার। সংস্কারের সুবিধার্থে ২০২৫ সালের এপ্রিলে শাহরুখ খান তার পরিবারসহ সাময়িকভাবে বান্দ্রার পালি হিল এলাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ‘পূজা কাসা’-তে স্থানান্তর হয়েছেন।

শাহরুখ খানের এই স্বপ্নের বাড়িটির যাত্রা শুরু হয়েছিল ১৯৯৭ সালে। ‘ইয়েস বস’ ছবির ‘চাঁদ তারে’ গানের শুটিংয়ের সময় তৎকালীন ‘ভিলা ভিয়েনা’ নামে পরিচিত সমুদ্রমুখী বাংলোটি তার নজর কাড়ে। সে সময় নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে দিলেও সহকর্মীদের কাছে রসিকতা করে শাহরুখ বলেছিলেন, একদিন তিনি এই বাড়ির মালিক হবেন। চার বছর পর ২০০১ সালে সেই স্বপ্ন সত্যি হয়। গুজরাটি ব্যবসায়ী নারিম্যান দুবাশের কাছ থেকে বাড়িটি কিনে নেন শাহরুখ, যা আগে ‘বাই খোরশেদ ভানু সঞ্জানা ট্রাস্ট’-এর মালিকানাধীন ছিল। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৮ কোটি রুপিতে কেনা বাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩০০ কোটি রুপি।

শুরুর দিকে বাড়িটির নাম রাখা হয়েছিল ‘জান্নাত’। তবে ক্যারিয়ারে বড় সাফল্যের পর শাহরুখ নাম পরিবর্তন করে রাখেন ‘মান্নাত’, যার অর্থ পূরণ হওয়া ইচ্ছা বা প্রার্থনা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘মান্নাত’ কেনা ছিল জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত। বাড়িটি কেনার জন্য তাকে ঋণ নিতে হয়েছিল এবং দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে অগ্রিম পারিশ্রমিক নিয়ে তুলনামূলক কম পারিশ্রমিকে কাজ করতে হয়েছিল। নিজের ও সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতেই তিনি এই সংগ্রাম করেছিলেন।

২০০১ সালে নতুন বাড়িতে ওঠার পর সীমিত বাজেটের মধ্যেই গৌরী খান নিজ হাতে বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার দায়িত্ব পালন করেন। সেই অভিজ্ঞতাই তাকে পরবর্তীতে সফল ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করে। ইতালীয় নকশা ও নিও-ক্লাসিক ধাঁচের সমন্বয়ে গৌরী বাড়িটিকে উষ্ণ ও আভিজাত্যপূর্ণ রূপ দেন। বর্তমানে ‘মান্নাত’-এ রয়েছে বিশাল ব্যক্তিগত লাইব্রেরি, আধুনিক জিম, ৪২ আসনের ব্যক্তিগত প্রেক্ষাগৃহ, ইতালীয় মার্বেলের ফ্লোরিং ও মুরানো গ্লাসের ঝাড়বাতি। দুই দশকের বেশি সময় ধরে ‘মান্নাত’ শাহরুখের সাফল্য ও জনপ্রিয়তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যেখানে ঈদ বা জন্মদিনের মতো বিশেষ দিনে হাজারো ভক্ত প্রিয় তারকার এক ঝলক দেখার অপেক্ষায় ভিড় করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, শনিবার খোলা ব্যাংক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই…

8 minutes ago

সরকারি বাসা বরাদ্দ এখন অনলাইনে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা সহজ ও স্বচ্ছ করতে অনলাইন পদ্ধতি চালু করেছে গৃহায়ণ ও গণপূর্ত…

25 minutes ago

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

সৌদি আরবের বেশিরভাগ আকাশসীমা ও বিমানবন্দরকে 'অনিরাপদ' হিসেবে চিহ্নিত করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে ইয়েমেনের…

25 minutes ago

নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত সাজেক

রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। দুর্গাপূজাকে কেন্দ্র…

28 minutes ago

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বিশেষ প্রটোকল ও নিরাপত্তা…

33 minutes ago

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধি দল

আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত সিআইসিএ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার সময় প্রতিবাদ জানিয়ে হল ত্যাগ…

44 minutes ago

This website uses cookies.