
মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের অনুষ্ঠান ঘিরে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন এলাকায় যে জনসমাগম হয়েছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে নতুন এক ব্যবসার আইডিয়া বের করেছেন স্থানীয় শিল্পী জাস্টিন গিগনাক। তিনি ভেন্যুর চারপাশ থেকে কুড়িয়ে পাওয়া আবর্জনা সংগ্রহ করে তা চড়া দামে বিক্রি করছেন। গত শুক্রবার বিয়ের অনুষ্ঠানের সময় তিনি ম্যাডিসন স্কয়ার গার্ডেনের চারপাশে ঘুরে বিভিন্ন পরিত্যক্ত বস্তু সংগ্রহ করেন।
শিল্পী জাস্টিন গিগনাক জানিয়েছেন, তিনি ভেন্যুর আশপাশ থেকে একটি ‘রিং পপ’ ক্যান্ডি, একটি ফেলে রাখা এয়ারপড এবং একটি ওভুলেশন টেস্ট কিট খুঁজে পেয়েছেন। সংগৃহীত এই বিচিত্র আবর্জনাগুলোকে তিনি ছোট ও বড় আকারের স্বচ্ছ প্লাস্টিকের কিউবে বা বাক্সে বন্দি করেছেন। গিগনাক জানান, তিনি ৫০টি ‘পকেট গার্বেজ’ কিউব তৈরি করেছেন যার প্রতিটির দাম রাখা হয়েছে ২৫ ডলার এবং বড় আকারের কিউবগুলোর দাম ধরা হয়েছে ১০০ ডলার করে।
তবে এই আবর্জনাগুলো সরাসরি বর-কনে বা অতিথিদের ফেলা—এমন কোনো নিশ্চয়তা দিতে পারেননি গিগনাক। তার ভাষ্যমতে, এগুলো বিয়ের সময় ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরের ময়লা। গত ২৫ বছর ধরে আবর্জনাকে কিউবে বন্দি করে শিল্পকর্ম হিসেবে উপস্থাপন করে আসছেন গিগনাক। তার মতে, পরিত্যক্ত জিনিসের মধ্যেও সৌন্দর্য ও আনন্দ খুঁজে পাওয়া সম্ভব।
গিগনাকের এই অদ্ভুত ব্যবসায়িক উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন স্থানীয় বাসিন্দারা। মিডটাউনের বাসিন্দা নাটালিয়া ক্রুজ বলেন, টেইলর সুইফটের ভক্ত বা সুইফটিদের কাছে প্রিয় তারকার সঙ্গে সম্পৃক্ত যেকোনো কিছুরই বিশাল মূল্য রয়েছে, তাই মানুষ শখের বশেই এই ময়লাভর্তি বাক্সগুলো কিনবে। অনেক পর্যটকও বিষয়টিকে সুযোগ কাজে লাগানোর একটি চমৎকার উদাহরণ হিসেবে দেখছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২