মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কুষ্টিয়ার খোকসা ও কুমারখালী উপজেলায় ব্যতিক্রমী এক জনসম্পৃক্ততার চিত্র দেখা গেলো ২ আগস্ট। বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাফেজ মোঃ মইনউদ্দিন-এর নেতৃত্বে বিকাল সাড়ে তিনটার দিকে শুরু হয় এক বিশাল গাড়িবহর, লিফলেট বিতরণ এবং বস্ত্র বিতরণ কর্মসূচি।
গাড়িবহরটি খোকসা বাজার, বনগ্রাম,ও একতারপুর বাজার প্রদক্ষিণ করে এক সময় জনসমুদ্রে রূপ নেয়। বিভিন্ন চায়ের দোকান ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণের পাশাপাশি চলে জনগণের সঙ্গে কুশল বিনিময়। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বৃষ্টিভেজা বিকেলেও থামেনি মানুষের ঢল বৃষ্টিস্নাত পরিবেশেও এই কর্মসূচি পরিণত হয় উৎসবমুখর জনসমাবেশে। একতারপুর বাজারে পৌঁছে সাধারণ মানুষের হাতে বস্ত্র তুলে দেন হাফেজ মইনউদ্দিন। মানবিকতা ও রাজনৈতিক সচেতনতাকে একসঙ্গে ধারণ করে এই আয়োজন এলাকাবাসীর হৃদয় ছুঁয়ে যায়। “আমি তরুণদের নিয়ে আগাতে চাই মোঃ হাফেজ মইনউদ্দিন
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাফেজ মোঃ মইনউদ্দিন বলেন ,আমি চাই তরুণ প্রজন্মকে নিয়ে এগিয়ে যেতে। তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই এলাকাকে একটি উন্নয়নশীল ও মডেল জনপদে রূপান্তর করতে চাই। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে খোকসা-কুমারখালী হবে নতুন আশার বাতিঘর।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোকসার জনপ্রিয় ভাইরাল সাংবাদিক মোঃ হাফিজুল ইসলাম বকুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। তারা সরাসরি ঘটনাস্থল থেকে কাভারেজ প্রদান করেন।
স্থানীয় এক প্রবীণ দোকানি বলেন, এই রকম সরাসরি মানুষের কাছে পৌঁছানো রাজনীতি অনেকদিন দেখি না। তরুণ নেতৃত্ব ও ৩১ দফার মতো পরিকল্পনা থাকলে এই এলাকার ভবিষ্যৎ আলোকিত হবেই।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২