
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) মাদ্রাসাসহ দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে। একই সঙ্গে সরকারি কর্মচারীদের মতো পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিত করার দাবিও তুলেছে সংগঠনটি।
শুক্রবার রাজধানীর ডেমরায় বিএমজিটিএ-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের শীর্ষ নেতারা এসব দাবি তুলে ধরেন। সভায় বক্তারা বলেন, দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে সবার আগে শিক্ষকদের জীবনযাত্রার মান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ফিরোজ আলম। বিএমজিটিএ-এর সিনিয়র সহ-সভাপতি আব্দুস শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কেএম শামীম, মোহাম্মদ আলী, ফজলুর রহমান, আব্দুল হাই, গোলাম মোস্তফা, আসাদুজ্জামান, আলাউদ্দিন, রেজাউল হক মন্ডল, রফিকুল ইসলাম ও মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শিক্ষকদের জন্য দ্রুততম সময়ের মধ্যে বদলি প্রথা চালু করা, মাদ্রাসার প্রশাসনিক পদগুলোতে জেনারেল শিক্ষকদের নিয়োগের সুযোগ তৈরি এবং অবিলম্বে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে শতভাগ বেতন-ভাতা প্রদানের দাবি জানান। বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে মাদ্রাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২