
যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান কর্নেল বিশ্ববিদ্যালয় অনলাইনে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা ঘরে বসেই এসব কোর্সে অংশ নিতে পারবেন। কোর্সগুলো বিনা মূল্যে করার সুযোগ থাকলেও, কোর্স সম্পন্ন করার পর সার্টিফিকেট নিতে চাইলে শিক্ষার্থীদের নির্দিষ্ট ফি প্রদান করতে হবে।
বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থীরা এসব অনলাইন কোর্সে ভর্তি হতে পারবেন। আবেদনের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। অধিকাংশ কোর্সে কোনো ধরনের পূর্বাভিজ্ঞতা বা বিশেষ যোগ্যতার প্রয়োজন হয় না, তবে কোর্সভেদে যোগ্যতার শর্ত ভিন্ন হতে পারে।
কর্নেল বিশ্ববিদ্যালয়ের এসব কোর্সের একটি বড় সুবিধা হলো, অধিকাংশ কোর্স নিজের সুবিধামতো সময়ে সম্পন্ন করা যায়। ফলে শিক্ষার্থী ও চাকরিজীবী—উভয়ই তাদের ব্যস্ত সময়ের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনা চালিয়ে নিতে পারেন।
আগ্রহী শিক্ষার্থীদের এডএক্স (edX) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের আগে সংশ্লিষ্ট কোর্সের ধরন, যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি ভালোভাবে দেখে নেওয়া জরুরি। আবেদনের সময় ‘অডিট’ অপশনটি নির্বাচন করলে বিনা মূল্যে কোর্সে অংশ নেওয়া সম্ভব। তবে মনে রাখতে হবে, প্রতিটি কোর্সের আবেদনের সময়সীমা আলাদা। তাই যে কোর্সে আগ্রহী, সেটির নির্দিষ্ট সময়সীমা এডএক্সের সংশ্লিষ্ট কোর্স পেজ থেকে যাচাই করে নিতে হবে।
তাই যে কোর্সে আবেদন করতে আগ্রহী, সেটির নির্দিষ্ট সময়সীমা এডএক্সের সংশ্লিষ্ট কোর্স পেজে দেখে নিতে হবে।বিস্তারিত দেখুন ঠিকানায়।.শিক্ষার্থীদের বিনা মূল্যে জেমিনাই প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে পাবেন
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২