
চীনের কারিগরি শিক্ষার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে একটি সময়োপযোগী কারিগরি শিক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনকালে মন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশি শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের জন্য চীনে পাঠানো হবে। পাশাপাশি, চীনা ভাষা ও কারিগরি শিক্ষা প্রদানের লক্ষ্যে চীন থেকে অভিজ্ঞ শিক্ষকদের বাংলাদেশে নিয়ে আসার উদ্যোগও গ্রহণ করা হবে। মন্ত্রী আরও বলেন, কারিগরি শিক্ষায় চীন বর্তমানে অনেক এগিয়ে রয়েছে। তাদের অর্জিত দক্ষতা ও সহযোগিতার মাধ্যমে দেশের কারিগরি খাতকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে।
পরিদর্শনকালে চীনের গুয়াংডং ফাইন্যান্স অ্যান্ড ট্রেড ভোকেশনাল কলেজের ভাইস চ্যান্সেলর লিন বিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিল। পরে মন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেন।
বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দুই দেশের পারস্পরিক আস্থা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমেই বাংলাদেশের শিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে। এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২